ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেসির গোলে জয় পেল না মায়ামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

ছবি সংগৃহীত

লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। ন্যাশভিল এসসির বিপক্ষে যোগ করা সময়ে গোল হজম করে ২-২ গোলে ড্র করেছে মেসির দল।

স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) ম্যাচের চতুর্থ মিনিটেই স্যাম সারিজের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ১৯ মিনিটে রিড বাকের-হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।

আরও পড়ুন  মেসির শেষ মুহূর্তের জাদুতে ইন্টার মায়ামির নাটকীয় জয়

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বাঁ পায়ের দারুণ শটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। চলতি এমএলএস মৌসুমে এটি আর্জেন্টাইন তারকার ১৯তম গোল।

তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি মায়ামি। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান সারিজ। ফলে ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।

এই ড্রয়ে মায়ামির বিপক্ষে টানা চার ম্যাচে অপরাজিত থাকল ন্যাশভিল। একই সঙ্গে ইস্টার্ন কনফারেন্সে মায়ামির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল তারা।

নিউজটি শেয়ার করুন

মেসির গোলে জয় পেল না মায়ামি

আপডেট সময় ০১:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। ন্যাশভিল এসসির বিপক্ষে যোগ করা সময়ে গোল হজম করে ২-২ গোলে ড্র করেছে মেসির দল।

স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) ম্যাচের চতুর্থ মিনিটেই স্যাম সারিজের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ১৯ মিনিটে রিড বাকের-হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।

আরও পড়ুন  মেসিকে বক্সিং রিংয়ে টানলেন লোগান পল! ডিজাইন নকলের অভিযোগে রেসলারের চ্যালেঞ্জ