ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

মেসিকে বিশ্বকাপে ফিট রাখার জন্য ছুটি নেওয়ার পরামর্শ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 1448

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সেই উজ্জ্বল স্মৃতি এখনো সমর্থকদের মনে টাটকা। আরও কয়েক মাস পরই শিরোপা ধরে রাখার অভিযানে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। তবে এই অভিযানে লিওনেল মেসিকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকার ওপরই নির্ভর করছে তার চূড়ান্ত সিদ্ধান্ত। এ অবস্থায় তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ফার্নান্দো সিগনোরিনি, যিনি অতীতে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাজ করেছেন।

সিগনোরিনির মতে, মেজর লিগ সকারে খেলা মেসির প্রতিযোগিতামূলক ধারকে দুর্বল করে দিচ্ছে। তিনি এমএলএসকে ‘ফুটবলের ব্যঙ্গচিত্র’ উল্লেখ করে বলেছেন, শিরোপা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আর্জেন্টাইন তারকাকে। এজন্য পরিবারসহ কিছুদিন ছুটি নেওয়া এবং ইন্টার মায়ামি থেকে স্বল্পমেয়াদে অন্য ক্লাবে খেলার কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন  ইউরোপ থেকে আমেরিকা - মেসির মনে এমএলএসের খেলার পরিকল্পনা সবসময়ই ছিল

সুপার দেপোর্তিভো রেডিওকে সিগনোরিনি বলেন, ‘মেসির লক্ষ্য হওয়া উচিত বিশ্বকাপ। সে এখন যে লিগে খেলছে, সেটা সত্যিকারের ফুটবল নয়, ফুটবলের একটি রূপমাত্র।’ বার্সায় ফেরার সম্ভাবনা শেষ হলেও, ইন্টার মায়ামি থেকে ধারে অন্য দলে মেসির যাওয়ার আলোচনা এখনও থামেনি। সিগনোরিনি চান, মেসি যেন অন্তত কিছুদিন মায়ামির হয়ে খেলা থেকে অবকাশ নেন।

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের তিন মাস আগে তার অন্তত এক মাস পরিবারের সঙ্গে কাটানো উচিত। এতে মানসিকভাবে তিনি সতেজ হয়ে ফিরবেন। তারপর মাঠে ফেরার ক্ষুধা আরও তীব্র হবে। সবচেয়ে জরুরি বিষয় হলো—বিশ্বকাপকে তার জীবনের প্রথম অগ্রাধিকার বানানো। আর সব ম্যাচে প্রথম মিনিট থেকে খেলতে হবে—এমন ভাবনা তার মাথায় রাখা উচিত নয়।’

এর আগে মেসি নিজেও জানিয়েছিলেন, তিনি দলের ওপর বাড়তি চাপ হয়ে উঠতে চান না। শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকলেই জাতীয় দলের হয়ে মাঠে নামবেন। আপাতত তার মনোযোগ এমএলএস কাপকে ঘিরে—আগামী শনিবার ভ্যাঙ্কুভারের বিপক্ষে ফাইনাল খেলবে ইন্টার মায়ামি।

নিউজটি শেয়ার করুন

মেসিকে বিশ্বকাপে ফিট রাখার জন্য ছুটি নেওয়ার পরামর্শ

আপডেট সময় ০৬:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সেই উজ্জ্বল স্মৃতি এখনো সমর্থকদের মনে টাটকা। আরও কয়েক মাস পরই শিরোপা ধরে রাখার অভিযানে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। তবে এই অভিযানে লিওনেল মেসিকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকার ওপরই নির্ভর করছে তার চূড়ান্ত সিদ্ধান্ত। এ অবস্থায় তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ফার্নান্দো সিগনোরিনি, যিনি অতীতে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাজ করেছেন।

সিগনোরিনির মতে, মেজর লিগ সকারে খেলা মেসির প্রতিযোগিতামূলক ধারকে দুর্বল করে দিচ্ছে। তিনি এমএলএসকে ‘ফুটবলের ব্যঙ্গচিত্র’ উল্লেখ করে বলেছেন, শিরোপা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আর্জেন্টাইন তারকাকে। এজন্য পরিবারসহ কিছুদিন ছুটি নেওয়া এবং ইন্টার মায়ামি থেকে স্বল্পমেয়াদে অন্য ক্লাবে খেলার কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন  "হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে"