ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের নিবন্ধন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
- আপডেট সময় ০১:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 50
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোট দিতে আগ্রহী প্রবাসী ভোটারদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত Postal Vote BD অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন, তাদের ইমেইল, হোয়াটসঅ্যাপ ও অ্যাপের মাধ্যমে জানানো হবে। সম্মতি নিশ্চিত হওয়ার পর তাদের বর্তমান ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে।
এ ছাড়া আগে নিবন্ধন না করা প্রবাসী ভোটাররাও নতুন করে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ভোট দিতে পারবেন। একইভাবে সরকারি দায়িত্বে নিজ নির্বাচনি এলাকার বাইরে থাকা কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং বিচারাধীন বন্দিরাও নির্ধারিত প্রক্রিয়ায় পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাবেন।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ সেপ্টেম্বর বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ হবে। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এবার আসনটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি।
























