ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আজ উত্তরবঙ্গের কোন ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 948

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

এদিকে দলের চেয়ারম্যানের আগমন ঘিরে সমাবেশস্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। এরইমধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন  নির্বাচন পেছানোর সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

তারেক রহমান ঠাকুরগাঁওয়ের পর দুপুর একটায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আজ উত্তরবঙ্গের কোন ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ১০:৪১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

এদিকে দলের চেয়ারম্যানের আগমন ঘিরে সমাবেশস্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। এরইমধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন  বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০