ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের নিবন্ধন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 118

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোট দিতে আগ্রহী প্রবাসী ভোটারদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত Postal Vote BD অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

আরও পড়ুন  মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন, তাদের ইমেইল, হোয়াটসঅ্যাপ ও অ্যাপের মাধ্যমে জানানো হবে। সম্মতি নিশ্চিত হওয়ার পর তাদের বর্তমান ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে।

এ ছাড়া আগে নিবন্ধন না করা প্রবাসী ভোটাররাও নতুন করে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ভোট দিতে পারবেন। একইভাবে সরকারি দায়িত্বে নিজ নির্বাচনি এলাকার বাইরে থাকা কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং বিচারাধীন বন্দিরাও নির্ধারিত প্রক্রিয়ায় পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাবেন।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ সেপ্টেম্বর বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ হবে। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এবার আসনটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি।

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের নিবন্ধন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

আপডেট সময় ০১:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোট দিতে আগ্রহী প্রবাসী ভোটারদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত Postal Vote BD অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

আরও পড়ুন  রমজান শুরুর এক সপ্তাহে সৌদি আরবে ১৭ হাজার ৩৮৯ অবৈধ প্রবাসী গ্রেপ্তার