ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে ও বোন মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির কাছে জবাব চেয়েছে ঢাকা জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল পদত্যাগ না করলে নাহিদের নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ বিদেশি পিস্তল ও গুলিসহ মিরপুরে দুই যুবক গ্রেফতার বিরোধীদলের নোট অব ডিসেন্ট শিথিলের প্রস্তাব বৈঠকে দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, এসআইসহ আহত ৩

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 141

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ সুমাকে বদলি করে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন  জাসদ কার্যালয়ে বৈঠক, আ: লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিসাকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) সৌমিক হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কার্যালয় আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ অবিলম্বে কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আপডেট সময় ১১:২১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ সুমাকে বদলি করে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন  প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা