ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 46

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ সুমাকে বদলি করে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন  শপথগ্রহণ অনুষ্ঠান: কাল রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিসাকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) সৌমিক হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কার্যালয় আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ অবিলম্বে কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আপডেট সময় ১১:২১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ সুমাকে বদলি করে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন  সচিবালয় ও যমুনা বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির