ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

হুথিদের হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহ বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, ২২ অক্টোবর রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস ৩৬২ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। পরে শুক্রবার সকালে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

আরও পড়ুন  পেনাংয়ে মোবাইল কনস্যুলার সেবা, সুবিধা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত হন শাহেদ আহম্মেদ। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। তাঁদের একজন সৌদি প্রবাসী শাহেদ আহম্মেদ।

নিউজটি শেয়ার করুন

হুথিদের হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছাল

আপডেট সময় ১১:৪১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬