ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

আহত প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

এ সময় রিজভী দ্রুত সুস্থতার জন্য প্রতিমন্ত্রীর প্রতি শুভকামনা জানান। তার সঙ্গে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন ও কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

আরও পড়ুন  গ্যাস নিয়ে ভালো সংবাদ দিলেন প্রতিমন্ত্রী অমিত

হাসপাতালে কিছু সময় প্রতিমন্ত্রী আবুল বারীর পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকেও তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন রুহুল কবির রিজভী। এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটে নিজের নির্বাচনি এলাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়িটি। এতে প্রতিমন্ত্রী ও তার সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন।

দুর্ঘটনার পর আবুল বারীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পা এবং বুকে আঘাত লেগেছে।

নিউজটি শেয়ার করুন

আহত প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী

আপডেট সময় ০২:১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

এ সময় রিজভী দ্রুত সুস্থতার জন্য প্রতিমন্ত্রীর প্রতি শুভকামনা জানান। তার সঙ্গে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন ও কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

আরও পড়ুন  বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩