ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে শেষ মেসি, জাতীয় দলকে বিদায় জানালেন ফুটবল জাদুকর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 36

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা জানিয়েছেন, জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না তিনি।

নিজের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মেসি বলেন, ফাইনালের পর বেশ কিছু সময় ধরে তিনি বিষয়টি নিয়ে ভেবেছেন। শেষ পর্যন্ত জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য মোটেও সহজ ছিল না।

আরও পড়ুন  চার গোল মেসির, ৭-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

মেসির ভাষায়, সিদ্ধান্তটি নিতে গিয়ে তাঁর ‘আত্মা কেঁদেছে’। জাতীয় দলের জার্সির প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে তিনি বলেন, ক্যারিয়ারের প্রতিটি পর্যায়েই আর্জেন্টিনার হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু সাফল্যের সময় নয়, কঠিন সময়েও দলের জন্য লড়াই করেছেন এবং সমর্থকদের আনন্দ দেওয়ার পাশাপাশি একজন আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করতে চেয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন মেসি। বিশ্বকাপসহ একাধিক শিরোপা জয়ের পর এবার সেই পথচলা থামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেসি মনে করেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং তাঁর ক্যারিয়ারের একের পর এক অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। জাতীয় দল ছাড়ার অধ্যায়টি তাঁর জন্য সবচেয়ে কষ্টেরগুলোর একটি বলেও জানান তিনি।

ভক্তদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। প্রায় ২০ বছর ধরে পাওয়া নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ করে তিনি জানান, মাঠে সমর্থকদের সম্মিলিত কণ্ঠ তিনি ভীষণভাবে মিস করবেন। তবে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে নয়, এবার একজন সাধারণ সমর্থক হিসেবে আর্জেন্টিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এই দীর্ঘ ও কঠিন যাত্রায় পরিবারের সদস্যদের পাশাপাশি কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের অবদানের কথাও স্মরণ করেছেন মেসি। তাদের সহযোগিতা ও সঙ্গের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, এই পথচলার অসংখ্য সুন্দর স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্ত তিনি আজীবন সঙ্গে রাখবেন।

জাতীয় দলের হয়ে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাওয়াকে জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন মেসি। সতীর্থদের সঙ্গে মিলে সমর্থকদের কাঙ্ক্ষিত মুহূর্ত উপহার দিতে পেরেছেন—এ নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।

শেষে আবেগঘন বার্তায় আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা জানিয়ে মেসি বলেন, একজন আর্জেন্টাইন হিসেবে জন্ম নেওয়ার জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে তাঁর প্রিয় দেশকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার জার্সিতে শেষ মেসি, জাতীয় দলকে বিদায় জানালেন ফুটবল জাদুকর

আপডেট সময় ১০:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা জানিয়েছেন, জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না তিনি।

নিজের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মেসি বলেন, ফাইনালের পর বেশ কিছু সময় ধরে তিনি বিষয়টি নিয়ে ভেবেছেন। শেষ পর্যন্ত জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য মোটেও সহজ ছিল না।

আরও পড়ুন  "মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি: গোল ও অ্যাসিস্টে মায়ামির জয়"