ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

মঞ্চে ফিরেই মেসির ম্যাজিকাল গোল, ড্র নিয়েই সন্তুষ্ট মায়ামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 467

ছবি সংগৃহীত

লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে আগে থেকেই ধোঁয়াশা তৈরি করেছিলেন হাভিয়ের মাচেরানো। সামনেই গুরুত্বপূর্ণ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল, তার আগে মেসিকে নিয়ে ধোঁয়াশা রাখাটাই স্বাভাবিক ছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বাংলাদেশ সময় সকালে টরন্টো এফসির বিপক্ষে মাঠে নামলেন মেসি। শুধু মাঠেই নামেননি, বরাবরের মতো আলো ছড়িয়েছেন গোল করেও।

মেজর লিগ সকারে (এমএলএস) চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি বনাম টরন্টো ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচে একে একে হয় দুই গোল। দ্বিতীয় মিনিটে মায়ামির রক্ষণভাগের গড়বড়ের সুযোগ নিয়ে বল জালে পাঠান টরন্টোর ফেদেরিকো বের্নারদেস্কি। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি।

আরও পড়ুন  ক্লাব বিশ্বকাপে গোলশূন্য রোমাঞ্চে আটকে গেল মেসির ইন্টার মায়ামি

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মেসি দেখালেন কেন তিনি বিশেষ। বক্সের মাথায় বল পেয়ে প্রথমে ডান পায়ে থামালেন, এরপর বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান। এটি ছিল তার এবারের এমএলএস মৌসুমে চার ম্যাচে তৃতীয় গোল। আর মায়ামিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৪৪তম গোল। পেশাদার ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা এখন দাঁড়াল ৮৫৬টিতে।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল আসেনি। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এ ড্রয়ের ফলে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু, তাদের পয়েন্ট ১৫। বিপরীতে, টরন্টো এখনো জয়হীন থেকে ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৪ নম্বরে।

এখন মায়ামির সামনে বড় চ্যালেঞ্জ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হারের পর ঘুরে দাঁড়াতে হলে, এবার মেসিকেই হতে হবে মূল ভরসা।

নিউজটি শেয়ার করুন

মঞ্চে ফিরেই মেসির ম্যাজিকাল গোল, ড্র নিয়েই সন্তুষ্ট মায়ামি

আপডেট সময় ০১:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে আগে থেকেই ধোঁয়াশা তৈরি করেছিলেন হাভিয়ের মাচেরানো। সামনেই গুরুত্বপূর্ণ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল, তার আগে মেসিকে নিয়ে ধোঁয়াশা রাখাটাই স্বাভাবিক ছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বাংলাদেশ সময় সকালে টরন্টো এফসির বিপক্ষে মাঠে নামলেন মেসি। শুধু মাঠেই নামেননি, বরাবরের মতো আলো ছড়িয়েছেন গোল করেও।

মেজর লিগ সকারে (এমএলএস) চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি বনাম টরন্টো ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচে একে একে হয় দুই গোল। দ্বিতীয় মিনিটে মায়ামির রক্ষণভাগের গড়বড়ের সুযোগ নিয়ে বল জালে পাঠান টরন্টোর ফেদেরিকো বের্নারদেস্কি। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি।

আরও পড়ুন  ১০ জন নিয়ে আলমাদার গোলে কলম্বিয়ার বিপক্ষে ড্র করল মেসির আর্জেন্টিনা