ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মা/রা গেছেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 58

ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ।

তাঁর জানাজা ও দাফনের স্থান এবং সময় বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জে আর ওয়াদুদ টিপু।

আরও পড়ুন  চিকিৎসা শেষে ফের কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

তৌফিক নেওয়াজ ২০১৯ সালে স্ট্রোক করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতার মধ্যে ছিলেন তিনি।

গত ২৭ মে স্বজনেরা তাঁকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান। সেখানে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দেখা করানোর ব্যবস্থা করা হয়।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। দীর্ঘদিন আইন পেশায় যুক্ত থাকার পাশাপাশি দেশের আইন অঙ্গনেও তিনি পরিচিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মা/রা গেছেন

আপডেট সময় ১০:০০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬