ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

সাংবাদিকদের সমালোচনায় নেইমার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 47

ছবি: সংগৃহীত

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র দেশটির সংবাদমাধ্যমের একাংশের সমালোচনা করে বলেছেন, ভিত্তিহীন ও যাচাইবিহীন সংবাদ ফুটবলারদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তার দাবি, দায়িত্বহীনভাবে খবর প্রকাশের কারণে খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবার, ভক্ত এবং পেশাগত জীবনও প্রভাবিত হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সাংবাদিকদের কাজ অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

সাম্প্রতিক সময়ে ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের পর থেকেই সংবাদমাধ্যমের ওপর অসন্তোষ প্রকাশ করে আসছেন নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর তাকে ক্যাসিনোতে দেখা যাওয়ার খবর এবং পরে সান্তোসের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পর এ ক্ষোভ আরও বাড়ে।

তবে এসব গুঞ্জন নাকচ করে নেইমার বলেন, সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক এবং ভালো।

অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, যাচাই ছাড়া বা ভিত্তিহীন তথ্য প্রকাশ থেকে বিরত থাকা উচিত। তার ভাষ্য, ব্রাজিলের সংবাদমাধ্যমের একটি অংশ এমন খবর প্রকাশ করছে, যা অনেক ক্ষেত্রেই সত্য নয় এবং এর নেতিবাচক প্রভাব ফুটবলারদের ওপর পড়ছে।

নেইমার বলেন, ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত পেশা হওয়ায় খেলোয়াড়দের সবসময় নজরদারির মধ্যে থাকতে হয়। তাই সংবাদ প্রকাশের আগে আরও সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন বলে তিনি মনে করেন।

খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তিনি বলেন, সব ফুটবলারের মানসিক দৃঢ়তা সমান নয়। কেউ কঠিন পরিস্থিতি সহজে সামাল দিতে পারেন, আবার কেউ বেশি মানসিক চাপে পড়েন।

তিনি আরও বলেন, হাতে মাইক্রোফোন থাকলেই যেকোনো কিছু বলা সহজ, কিন্তু পরে সেই তথ্য ভুল প্রমাণিত হলেও অনেক ক্ষেত্রে সংশোধন করা হয় না। এ ধরনের পরিস্থিতি খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন নেইমার।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের সমালোচনায় নেইমার

আপডেট সময় ০৩:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র দেশটির সংবাদমাধ্যমের একাংশের সমালোচনা করে বলেছেন, ভিত্তিহীন ও যাচাইবিহীন সংবাদ ফুটবলারদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তার দাবি, দায়িত্বহীনভাবে খবর প্রকাশের কারণে খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবার, ভক্ত এবং পেশাগত জীবনও প্রভাবিত হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সাংবাদিকদের আর্থিক সুরক্ষা: বিমা ও পেনশন ব্যবস্থার সুপারিশ