ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ-র জরুরী নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

|মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা পরিবর্তন সম্পন্ন করার বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন না করায় অনেক ক্ষেত্রে যানবাহন সংশ্লিষ্ট কর ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের ওপর বর্তাচ্ছে।

বুধবার (২৪ জুন) বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরযান বিক্রির পর অনেক নতুন ক্রেতা মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই যানবাহন ব্যবহার করছেন। এর ফলে যানবাহনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর, সারচার্জ এবং অন্যান্য আর্থিক দায় পূর্বের মালিকের নামেই বহাল থাকছে।

আরও পড়ুন  রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের প্রাণহানি

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। তবে এ বিধান অনুসরণ না করায় অনেক ক্ষেত্রে যানবাহনের অগ্রিম আয়কর, বিশেষ পরিস্থিতিতে ১৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায় বিক্রেতার ওপর বর্তাচ্ছে।

এ সমস্যা নিরসনে মালিকানা পরিবর্তন প্রক্রিয়া সহজ করেছে সংস্থাটি। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে অনলাইনে ****-এ আবেদন জমা দিতে হবে।

আবেদন দাখিলের পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করা হবে। যাচাই শেষে একই দিন মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিএ।

একই সঙ্গে নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সনদ গ্রহণের জন্য একই দিনে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারবেন।

বিআরটিএ সতর্ক করে বলেছে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তনের আইনগত প্রক্রিয়া সম্পন্ন না করলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। আইন অনুযায়ী মালিকানা পরিবর্তন না করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ-র জরুরী নির্দেশনা

আপডেট সময় ০৩:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

|মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা পরিবর্তন সম্পন্ন করার বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন না করায় অনেক ক্ষেত্রে যানবাহন সংশ্লিষ্ট কর ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের ওপর বর্তাচ্ছে।

বুধবার (২৪ জুন) বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরযান বিক্রির পর অনেক নতুন ক্রেতা মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই যানবাহন ব্যবহার করছেন। এর ফলে যানবাহনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর, সারচার্জ এবং অন্যান্য আর্থিক দায় পূর্বের মালিকের নামেই বহাল থাকছে।

আরও পড়ুন  মোটরসাইকেল চুরির দায়ে, কারাগারে আ:লীগ নেতা