ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম :

ধর্ম যার যার, নিরাপত্তা সবার: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মূল শিক্ষা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ধর্মীয় বিধান ও সংস্কৃতি পালনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখা সবার জন্য জরুরি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবের জন্য দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন, শত্রুর বিনাশ এবং সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।

আরও পড়ুন  ‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্ম পালন করছেন এবং ভবিষ্যতেও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তা পালন করবেন। এটি বাংলাদেশের চিরায়ত ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

প্রধানমন্ত্রী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ সমৃদ্ধ হয়ে উঠুক বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা—আপনারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে, নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে উৎসবের আনন্দ উদ্‌যাপন করুন।’ এ সময় তিনি তাঁদের আবারও শুভেচ্ছা জানান।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

ধর্ম যার যার, নিরাপত্তা সবার: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মূল শিক্ষা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ধর্মীয় বিধান ও সংস্কৃতি পালনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখা সবার জন্য জরুরি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবের জন্য দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন, শত্রুর বিনাশ এবং সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।

আরও পড়ুন  ৩১ দফা বাস্তবায়ন করে প্রতিশোধ নেবে বিএনপি: তারেক রহমান