ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 160

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্বকাপকে কেন্দ্র করে ডাক বিভাগের বিশেষ কয়েকটি প্রকাশনাও উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার, ১১ জুন সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিটটি প্রকাশ করেন।

আরও পড়ুন  বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

এ সময় প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সংবলিত একটি স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও অবমুক্ত করেন। অনুষ্ঠান উপলক্ষে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ডাক বিভাগের এ বিশেষ উদ্যোগ দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য স্মারক হিসেবে সংরক্ষণের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্বকাপকে কেন্দ্র করে ডাক বিভাগের বিশেষ কয়েকটি প্রকাশনাও উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার, ১১ জুন সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিটটি প্রকাশ করেন।

আরও পড়ুন  বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফিলিস্তিনির ফুটবলার