ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 88

ছবি: সংগৃহীত

রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ, বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৯ মে) এই আদেশ দেন।

রুলে হাইকোর্ট আরও জানতে চেয়েছেন, ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া কেন দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

আরও পড়ুন  সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল: হাইকোর্ট

সম্প্রতি সরকার কর্তৃক ঘোষিত ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ এই রুল জারি করলেন।

হাইকোর্টের এই রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী কয়েক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল জারি

আপডেট সময় ০৪:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬