ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ঢাকা টেস্ট শুরু: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 143

ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার (৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চতুর্থ চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে, যার একটিতে ড্র এবং অন্যটিতে হার জুটেছে। অন্যদিকে, পাকিস্তান দুটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে ড্র নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই ম্যাচে পাকিস্তান দলে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফাজাল—এই দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে।

গত চক্রে বাংলাদেশ ১২টি টেস্টের মধ্যে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে ছিল। উল্লেখ্য, ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠেও জয়ের ধারা বজায় রাখতে চায় নাজমুল হোসেন শান্তর দল। আজকের একাদশে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানা ও চোট কাটিয়ে ফেরা ইবাদত হোসেন চৌধুরীকেও রাখা হয়েছে।

আরও পড়ুন  টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ:
আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফাজাল, শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল, মোহাম্মাদ রিজওয়ান, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

নিউজটি শেয়ার করুন

ঢাকা টেস্ট শুরু: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

আপডেট সময় ১০:৪৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার (৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চতুর্থ চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে, যার একটিতে ড্র এবং অন্যটিতে হার জুটেছে। অন্যদিকে, পাকিস্তান দুটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে ড্র নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই ম্যাচে পাকিস্তান দলে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফাজাল—এই দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে।

গত চক্রে বাংলাদেশ ১২টি টেস্টের মধ্যে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে ছিল। উল্লেখ্য, ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠেও জয়ের ধারা বজায় রাখতে চায় নাজমুল হোসেন শান্তর দল। আজকের একাদশে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানা ও চোট কাটিয়ে ফেরা ইবাদত হোসেন চৌধুরীকেও রাখা হয়েছে।

আরও পড়ুন  টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে চোকার’ তকমা ঘুচানোর দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা