ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসবের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 178

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলেছে টালিউডের নির্মাতা উৎসব মুখোপাধ্যায়-এর। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন।

রবিবার (২৬ এপ্রিল) সকালে হঠাৎ করেই ওই বন্ধুর বাসায় পৌঁছান উৎসব। তবে গত কয়েক সপ্তাহ তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

পরিচালকের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সোমবার দিল্লিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন  গাজায় ধ্বং*সস্তূপ থেকে ১৯ লা*শ উদ্ধার, এখনও নি*খোঁজ ৮ হাজারের বেশি

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, উৎসবের সন্ধান পাওয়ার খবর সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে জানানো হয়। পাশাপাশি লালবাজার মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিচালকের স্ত্রী থানায় গেলে এক উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে ভিডিও কলে উৎসবের সঙ্গে তার কথা বলানো হয়। পরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় যে, নিখোঁজ পরিচালকের খোঁজ পাওয়া গেছে।

এর আগে, গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। জানা গেছে, ওই দিন তিনি নিমতার একটি ব্যাংকে গিয়েছিলেন এবং দুপুর ২টা ২২ মিনিটে স্ত্রীর সঙ্গে তার শেষ কথা হয়। এরপরই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে এ ঘটনায় আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

উল্লেখ্য, স্বামীর নিখোঁজ হওয়ার খবর প্রথমে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ উদ্বেগের পর অবশেষে ২৪ দিন পর তার সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে পরিবারে।

নিউজটি শেয়ার করুন

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসবের

আপডেট সময় ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলেছে টালিউডের নির্মাতা উৎসব মুখোপাধ্যায়-এর। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন।

রবিবার (২৬ এপ্রিল) সকালে হঠাৎ করেই ওই বন্ধুর বাসায় পৌঁছান উৎসব। তবে গত কয়েক সপ্তাহ তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

পরিচালকের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সোমবার দিল্লিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন  ১৪ ঘণ্টা পর মিলল নিখোঁজ শিশুর নিথর দেহ