ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

এক মাসে দ্বিতীয়বার বাড়ল এলপিজির দাম, সিলিন্ডার প্রতি ২১২ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 167

ছবি সংগৃহীত

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। চলতি এপ্রিল মাসেই দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দরের কথা জানায়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারে এবার দাম বেড়েছে ২১২ টাকা। এর আগে এপ্রিলের শুরুতেই এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছিল বিইআরসি। অর্থাৎ মাত্র ১৯ দিনের ব্যবধানে গ্রাহক পর্যায়ে এলপিজির দাম বাড়ল ৫৯৯ টাকা। সিলিন্ডার গ্যাসের পাশাপাশি বেড়েছে পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৯ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  রংপুরে এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ আহত অন্তত ২০

এক মাসে দুইবার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বৈশ্বিক ভূ-রাজনৈতিক সংকটকে দায়ী করেছে। কমিশন জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ‘হরমুজ প্রণালি’ সংকটাপন্ন হয়ে পড়েছে। এই অঞ্চলটি সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় এলপিজি বহনকারী জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। বিকল্প পথ ও উৎস থেকে গ্যাস আমদানিতে সময় এবং জ্বালানি খরচ উভয়ই বেড়েছে। এছাড়া যুদ্ধকালীন বিমা ও নিরাপত্তা ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজভাড়া ও ট্রেডার প্রিমিয়াম চার্জ প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় আমদানিনির্ভর এই খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। তবে পবিত্র রমজানের রেশ কাটতে না কাটতেই এক মাসে দুইবার রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ ও নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপের সৃষ্টি হবে।

বিইআরসি জানিয়েছে, এই মূল্য সমন্বয় অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। আন্তর্জাতিক বাজারে জাহাজভাড়া ও প্রিমিয়াম চার্জ কমলে পরবর্তীতে পুনরায় দাম সমন্বয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

এক মাসে দ্বিতীয়বার বাড়ল এলপিজির দাম, সিলিন্ডার প্রতি ২১২ টাকা

আপডেট সময় ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। চলতি এপ্রিল মাসেই দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দরের কথা জানায়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারে এবার দাম বেড়েছে ২১২ টাকা। এর আগে এপ্রিলের শুরুতেই এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছিল বিইআরসি। অর্থাৎ মাত্র ১৯ দিনের ব্যবধানে গ্রাহক পর্যায়ে এলপিজির দাম বাড়ল ৫৯৯ টাকা। সিলিন্ডার গ্যাসের পাশাপাশি বেড়েছে পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৯ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  এলপি গ্যাস নিয়ে সুখবর