ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ভাইরাল ভিডিও প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 564

ছবি; সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন। পোস্টে ইশরাক হোসেন জানান, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার দোয়া কামনা করেছেন।
তিনি লেখেন, নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

আরও পড়ুন  আজ শনিবার বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

ইশরাক হোসেন আরও জানান, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রোটোকল মেনে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান ও বিশেষ অতিথির দুই পাশে আহ্বায়ক ও সদস্যসচিব অবস্থান করার সিদ্ধান্ত ছিল। তবে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও জনসমাগমের কারণে সিরিয়াল ঠিক করতে গিয়ে তাকে কিছুটা কঠোর হতে হয়, যা ভিডিওতে প্রতিফলিত হয়েছে।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, আহ্বায়ক হিসেবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা বাস্তবায়ন এবং তাঁদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। এ কারণে ঘটনাস্থলে উপস্থিত থাকা বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
পোস্টে ইশরাক হোসেন আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির অপতৎপরতা রুখে দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ভাইরাল ভিডিও প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন

আপডেট সময় ০২:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন। পোস্টে ইশরাক হোসেন জানান, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার দোয়া কামনা করেছেন।
তিনি লেখেন, নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরিতে এক মাস সময় দাবি করল বিএনপি