ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

নতুন দল গঠনে স্বাগত বিএনপির, তবে রাষ্ট্রীয় হস্তক্ষেপে সতর্কবার্তা: তারেক রহমান  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 427

ছবি সংগৃহীত

নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি স্বাগত জানিয়েছে বিএনপি। তবে এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠিত হলে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “রাজনৈতিক অঙ্গনে কটু মন্তব্য, প্রতিহিংসাপূর্ণ বক্তব্য বা ঝগড়াসুলভ আচরণ জনগণ পছন্দ করে না। এগুলো শুধু সময়ের অপচয় এবং গণতান্ত্রিক চেতনার বিরোধী। আমাদের উচিত অতীতের বিতর্ক ভুলে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া।”

আরও পড়ুন  বিএনপি-ইসলামী আন্দোলনের ঐতিহাসিক বৈঠক: যৌথ ১০ সিদ্ধান্ত

নির্বাচনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন হচ্ছে জনগণের ক্ষমতায়নের প্রধান হাতিয়ার। নির্বাচন নিয়ে বিতর্ক করা মানে স্বৈরশাসকদের জন্য মঞ্চ তৈরি করা। বিএনপির নেতাকর্মীদের এ বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে, যাতে কারও বক্তব্য বা কর্মকাণ্ডের কারণে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি না হয়।”

শিক্ষকদের উদ্দেশে তারেক রহমান বলেন, “বেগম খালেদা জিয়ার সময় প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগের কথা উল্লেখ করেছেন আপনারা। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে আমাদের আরও এগোতে হবে। জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার বিকল্প নেই।”

নিউজটি শেয়ার করুন

জাতীয়

নতুন দল গঠনে স্বাগত বিএনপির, তবে রাষ্ট্রীয় হস্তক্ষেপে সতর্কবার্তা: তারেক রহমান  

আপডেট সময় ১২:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি স্বাগত জানিয়েছে বিএনপি। তবে এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠিত হলে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “রাজনৈতিক অঙ্গনে কটু মন্তব্য, প্রতিহিংসাপূর্ণ বক্তব্য বা ঝগড়াসুলভ আচরণ জনগণ পছন্দ করে না। এগুলো শুধু সময়ের অপচয় এবং গণতান্ত্রিক চেতনার বিরোধী। আমাদের উচিত অতীতের বিতর্ক ভুলে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া।”

আরও পড়ুন  রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ