ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ছিটকে যাওয়ার পর মেসির সমর্থকদের প্রতি বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 366

ছবি সংগৃহীত

কিছুটা অপ্রত্যাশিতভাবেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। চলতি মাসে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে, তবে শেষ মুহূর্তের ইনজুরিতে ছিটকে গেছেন এলএমটেন। স্কোয়াড ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের লিগে খেলার সময় ইনজুরি পেয়েছেন মেসি।

স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত মাঠে ছিলেন মেসি এবং আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলে ১টি গোলও করেন। এর ফলে মেসির বাদ পড়া একটি বড় বিস্ময়। পরবর্তীতে জানা যায়, এমএলএসের ওই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন তিনি, যা তাকে ২৫ জনের স্কোয়াডে জায়গা পেতে বাধা দিয়েছে।

মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তিনি পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তবে এটি গুরুতর নয় এবং লোয়ার গ্রেডের ইনজুরি। অর্থাৎ, তিনি ২৫ মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন, কিন্তু ক্যারিয়ারের কথা মাথায় রেখে এবং মেসির ওয়ার্কলোড বিবেচনায় তাকে স্কোয়াডে রাখা হয়নি।

মেসি অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর ইনস্টাগ্রামে একটি বার্তাও দিয়েছেন। সেখানে তিনি বলেন, “আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি সত্যিই খেলতে চেয়েছিলাম, কিন্তু একটি ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতে হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।”

বাছাইপর্বে আর্জেন্টিনা তাদের দুই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই মেসির সেবাসমূহ মিস করতে যাচ্ছে। বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে তারা উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে এবং বুধবার ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলবে।

এখন পর্যন্ত কনমেবল অঞ্চলে বিশ্বকাপের বাছাইয়ে আর্জেন্টিনা সবার ওপরে থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। নিজেদের শেষ ৫ ম্যাচের মধ্যে ২ ম্যাচে হার এবং ১ ম্যাচে ড্র করেছে তারা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ছিটকে যাওয়ার পর মেসির সমর্থকদের প্রতি বার্তা

আপডেট সময় ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫