ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন রাহুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 533

ছবি সংগৃহীত

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন লোকেশ রাহুল। নিলাম থেকে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেওয়ার পর থেকেই আলোচনা চলছে।

তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল। কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত শিরোপা জিতেছে, যেখানে রাহুলের বড় ভূমিকা ছিল।

আরও পড়ুন  ট্রাম্পের হুমকি: রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে আর্থিক শাস্তি

গণমাধ্যমের মতে, যদি রাহুল অধিনায়কত্ব না নেন, তাহলে অক্ষর প্যাটেল এই গুরু দায়িত্ব নিতে পারেন। রাহুল এখন নিজের খেলার দিকে মনোযোগ দিতে চান এবং দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখতে চান, তাই অধিনায়কের বাড়তি চাপ নিতে চান না।

এই মৌসুমের মেগা নিলাম থেকে দিল্লি রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল, এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল যে ফ্র্যাঞ্চাইজিটি তার কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারে। আইপিএলে অধিনায়কত্বের বড় অভিজ্ঞতা রয়েছে রাহুলের; ২০২০-২১ সালে তিনি পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের নেতৃত্ব দিয়েছেন।

রাহুলের ব্যাটে আইপিএলে রানের ফোয়ারা দেখা যায়। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাত মৌসুমের মধ্যে ৬টিতে তিনি ৫০০ বা তার বেশি রান করেছেন। রাহুল অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ফ্র্যাঞ্চাইজিটি এখন নিশ্চিতভাবে অক্ষর প্যাটেলের দিকে ঝুঁকতে পারে, যদিও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নিউজটি শেয়ার করুন

অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন রাহুল

আপডেট সময় ০৩:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন লোকেশ রাহুল। নিলাম থেকে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেওয়ার পর থেকেই আলোচনা চলছে।

তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল। কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত শিরোপা জিতেছে, যেখানে রাহুলের বড় ভূমিকা ছিল।

আরও পড়ুন  আজ প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করবে ৪ কমিশন