ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

আজ প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করবে ৪ কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 336

ছবি সংগৃহীত

সংস্কার কার্যক্রমে গঠিত চারটি কমিশন আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিশনগুলো হলো- নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন, পুলিশ প্রশাসনের সংস্কারের জন্য সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন কমিশন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে টিআইবির ড. ইফতেখারুজ্জামানের কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন, যার নেতৃত্বে আছেন ড. আলী রিয়াজ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করা হবে। জমা  দেওয়ার পর কমিশনের সদস্যরা প্রতিবেদন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন।

আরও পড়ুন  গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার প্রস্তাব দেবে সরকার: ফখরুল

দুপুর দেড়টা পর্যন্ত এই বৈঠক চলবে। পরে দুপুর ৩টায় সরকারের উপদেষ্টারা সংবাদ সম্মেলনে প্রতিবেদনগুলোর মূল দিকগুলো তুলে ধরবেন। তবে ব্রিফিংয়ে কারা অংশ নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কারের জন্য পৃথক দুটি কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতিবেদনগুলো হাতে পাওয়ার পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে। এই মাসেই আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সংস্কার প্রস্তাব এবং বাস্তবায়ন নিয়ে ঐকমত্য গড়ে তুলতে পারলে সংলাপ থেকে একটি রূপরেখা নির্ধারণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আজ প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করবে ৪ কমিশন

আপডেট সময় ০১:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সংস্কার কার্যক্রমে গঠিত চারটি কমিশন আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিশনগুলো হলো- নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন, পুলিশ প্রশাসনের সংস্কারের জন্য সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন কমিশন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে টিআইবির ড. ইফতেখারুজ্জামানের কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন, যার নেতৃত্বে আছেন ড. আলী রিয়াজ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করা হবে। জমা  দেওয়ার পর কমিশনের সদস্যরা প্রতিবেদন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন।

আরও পড়ুন  ইরানের পারমাণবিক আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খামেনি