ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মেসির শততম গোলে শিরোপাসহ মিয়ামির জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 37

ছবি সংগৃহীত

মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্স চ্যাম্পিয়নদের বার্ষিক লড়াই ক্যাম্পিওনেস কাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইন্টার মিয়ামি। বুধবার রাতে ফাইনালে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারায় তারা।

মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। ২৪ মিনিটে লুইস সুয়ারেজের বাইলাইন থেকে বাড়ানো ক্রস পেয়ে দুর্দান্ত ডাইভিং হেডে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। ক্রুজ আজুলের ডিফেন্ডার উইলার দিতাকে পরাস্ত করে করা এই গোলটি ছিল মিয়ামির জার্সিতে মেসির ১০০তম গোল।

চলতি বছরে এটিই মেসির প্রথম শিরোপা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের দুই মাস পর এই ট্রফি জিতলেন তিনি। একই সঙ্গে নতুন কোচ ক্রিশ্চিয়ান ‘কিলি’ গঞ্জালেজের অধীনেও প্রথম ম্যাচেই শিরোপা পেল মিয়ামি। ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে গত মাসে নিয়োগ পেলেও চলতি সপ্তাহে প্রথমবার দলের অনুশীলনে যোগ দেন এই আর্জেন্টাইন কোচ।

আরও পড়ুন  মেসিকে বিশ্বকাপে ফিট রাখার জন্য ছুটি নেওয়ার পরামর্শ

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল ক্রুজ আজুল। তবে খোসে প্লাদেলার শট ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ডেয়ন সেন্ট ক্লেয়ার।

৩২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় মিয়ামি। মেসির বাড়ানো ক্রস থেকে সুয়ারেজ বল পেয়ে জার্মান বারতেরামেকে সুযোগ তৈরি করে দেন। তবে তার লব করা শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ক্রুজ আজুলের এক ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে মেসি আরও একবার গোলের দেখা পেলেও সেটি বাতিল হয়। সুয়ারেজের থ্রু পাস থেকে পোস্টের সহায়তায় বল জালে পাঠান তিনি। কিন্তু অফসাইডের কারণে মেসির ১০১তম গোলটি বাতিল করে দেন রেফারি।

৬৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ক্রুজ আজুল। গ্যাব্রিয়েল ফার্নান্দেসের হেড পোস্টে লেগে ফিরে আসে। এরপর ফিরতি শটও বুক দিয়ে ঠেকিয়ে দেন কাসেমিরো।

৮১ মিনিটে মিয়ামির জয় নিশ্চিত করেন কাসেমিরো। মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে নিচু হেডে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

ম্যাচের শেষ দিকে প্লাদেলার একটি ফ্রি-কিকও ঠেকিয়ে দেন সেন্ট ক্লেয়ার। ফলে ২-০ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো ক্যাম্পিওনেস কাপের শিরোপা জেতে ইন্টার মিয়ামি।

এই জয়ের মাধ্যমে মেক্সিকান ক্লাবগুলোর টানা তিন আসরের আধিপত্যের অবসান ঘটিয়ে অষ্টম আসরে এমএলএসের শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনল মিয়ামি। অন্যদিকে ২০২১ সালের ফাইনালে হারা ক্রুজ আজুলের ক্যাম্পিওনেস কাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

নিউজটি শেয়ার করুন

মেসির শততম গোলে শিরোপাসহ মিয়ামির জয়

আপডেট সময় ০৫:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্স চ্যাম্পিয়নদের বার্ষিক লড়াই ক্যাম্পিওনেস কাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইন্টার মিয়ামি। বুধবার রাতে ফাইনালে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারায় তারা।

মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। ২৪ মিনিটে লুইস সুয়ারেজের বাইলাইন থেকে বাড়ানো ক্রস পেয়ে দুর্দান্ত ডাইভিং হেডে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। ক্রুজ আজুলের ডিফেন্ডার উইলার দিতাকে পরাস্ত করে করা এই গোলটি ছিল মিয়ামির জার্সিতে মেসির ১০০তম গোল।

চলতি বছরে এটিই মেসির প্রথম শিরোপা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের দুই মাস পর এই ট্রফি জিতলেন তিনি। একই সঙ্গে নতুন কোচ ক্রিশ্চিয়ান ‘কিলি’ গঞ্জালেজের অধীনেও প্রথম ম্যাচেই শিরোপা পেল মিয়ামি। ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে গত মাসে নিয়োগ পেলেও চলতি সপ্তাহে প্রথমবার দলের অনুশীলনে যোগ দেন এই আর্জেন্টাইন কোচ।

আরও পড়ুন  ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা বায়ার্নের