ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের সমালোচনায় মরিনিও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের সমালোচনার জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও। ইন্টারের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুজনের একাধিক সুযোগ নষ্ট নিয়ে সমালোচনা হলেও মরিনিওর দাবি, রিয়াল মাদ্রিদ চাইলে ওই ম্যাচে আট গোলও করতে পারত।

ভিনিসিয়ুস ও এমবাপ্পেকে নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে পর্তুগিজ একটি প্রবাদ উল্লেখ করেন মরিনিও। তার ভাষায়, ‘ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়।’

এমবাপ্পের পক্ষ নিয়ে রিয়াল কোচ বলেন, ‘একজন খেলোয়াড় যদি মৌসুমে ৪০ গোল করে, সে দলের জন্য সমস্যা হতে পারে না।’ তার মতে, সমালোচনার ক্ষেত্রে খেলোয়াড়দের ইতিবাচক অবদানগুলোও বিবেচনায় নেওয়া উচিত।

আরও পড়ুন  এমবাপ্পের জোড়া গোল, শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ

ইন্টারের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে মরিনিও বলেন, ‘তারা চারটি গোল করতে পারত, কিন্তু আমরা আটটি গোল করতে পারতাম। সেটা কেন বলা হয় না? তারা কি আমাদের জয়ে খুশি নয়?’

ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়ার পর এমবাপ্পের রক্ষণে ফিরে সতীর্থদের সহায়তা করার বিষয়টিও আলাদাভাবে প্রশংসা করেন মরিনিও। বিশেষ করে মার্ক কুকুরেয়াকে সহায়তা করতে এমবাপ্পের রক্ষণে ফিরে যাওয়ার আচরণ তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।

মরিনিও বলেন, ‘আমি এমবাপ্পের এমন আচরণকে খুবই মূল্য দিই। আমরা ভালোভাবে রক্ষণ করেছি, সেটা নিয়েও তো কথা বলা উচিত।’

বেতিসের বিপক্ষে হারের পর দল দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী মরিনিও। রিয়াল মাদ্রিদের সমর্থকদের খুশি করতে দল সর্বোচ্চ চেষ্টা করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এমবাপ্পের সমালোচনায় মরিনিও

আপডেট সময় ০৯:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের সমালোচনার জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও। ইন্টারের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুজনের একাধিক সুযোগ নষ্ট নিয়ে সমালোচনা হলেও মরিনিওর দাবি, রিয়াল মাদ্রিদ চাইলে ওই ম্যাচে আট গোলও করতে পারত।

ভিনিসিয়ুস ও এমবাপ্পেকে নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে পর্তুগিজ একটি প্রবাদ উল্লেখ করেন মরিনিও। তার ভাষায়, ‘ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়।’

এমবাপ্পের পক্ষ নিয়ে রিয়াল কোচ বলেন, ‘একজন খেলোয়াড় যদি মৌসুমে ৪০ গোল করে, সে দলের জন্য সমস্যা হতে পারে না।’ তার মতে, সমালোচনার ক্ষেত্রে খেলোয়াড়দের ইতিবাচক অবদানগুলোও বিবেচনায় নেওয়া উচিত।

আরও পড়ুন  ‎ইংল্যান্ড ম্যাচে জোড়া গোল, বিশ্বকাপের শীর্ষ গোলদাতার আসনে এমবাপ্পে