ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ওডেগার্ডের গোলে নাপোলিকে হারাল আর্সেনাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আর্সেনাল। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের একমাত্র গোলে নাপোলিকে তাদেরই মাঠে ১-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

বুধবার নাপোলির মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণে আধিপত্য বিস্তার করে আর্সেনাল। পুরো ম্যাচে ইংলিশ দলটি ২৬টি শট নেয়, যার আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে নাপোলির পাঁচ শটের তিনটি লক্ষ্যে ছিল।

আরও পড়ুন  আর্সেনালকে টপকাতে, রদ্রিকে ছাড়াই মাঠে নামছে ম্যানসিটি

ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল আর্সেনাল। কাছ থেকে মিকেল মেরিনোর শক্তিশালী হেড গোলমুখে যাচ্ছিল। তবে নাপোলির গোলরক্ষক অ্যালেক্স মেরেত দক্ষতার সঙ্গে বলটি ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন।

প্রথমার্ধের শেষ দিকে আবারও গোলের সুযোগ তৈরি করে আর্সেনাল। ৪৫তম মিনিটে ওডেগার্ডের নিখুঁত পাস পেয়ে নাপোলির ডি-বক্সে ঢুকে পড়েন বুকায়ো সাকা। প্রায় ১০ গজ দূর থেকে নেওয়া তাঁর শট অবশ্য গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্সেনাল। একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৭৫তম মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটে।

ক্রিস্তোস জোলিসের কাটব্যাক পেয়ে ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শট নেন ওডেগার্ড। নাপোলির গোলরক্ষক মেরেত বলটি ঠেকানোর চেষ্টা করলেও তাঁর হাত ছুঁয়ে শটটি পোস্টে লাগে। এরপর বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় আর্সেনাল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় নাপোলি। তবে আর্সেনালের জমাট রক্ষণ ভাঙতে পারেনি ইতালিয়ান দলটি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

এই হারের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেল নাপোলি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল আর্সেনাল।

নিউজটি শেয়ার করুন

ওডেগার্ডের গোলে নাপোলিকে হারাল আর্সেনাল

আপডেট সময় ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আর্সেনাল। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের একমাত্র গোলে নাপোলিকে তাদেরই মাঠে ১-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

বুধবার নাপোলির মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণে আধিপত্য বিস্তার করে আর্সেনাল। পুরো ম্যাচে ইংলিশ দলটি ২৬টি শট নেয়, যার আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে নাপোলির পাঁচ শটের তিনটি লক্ষ্যে ছিল।

আরও পড়ুন  বার্নাব্যুতে রিয়ালের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্সেনাল  