ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাফিনিয়ার জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার দারুণ শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 46

ছবি: সংগৃহীত

ঘরোয়া লিগের দারুণ ছন্দ এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগেও ধরে রাখল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ডাচ ক্লাব ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় শুভসূচনা করেছে হান্সি ফ্লিকের দল। বড় জয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক রাফিনিয়া। একটি করে গোল পেয়েছেন করিম আদেয়েমি, লামিনে ইয়ামাল ও বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। তৃতীয় মিনিটেই লামিনে ইয়ামালের বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন রাফিনিয়া। এরপরও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের। ২০ গজ দূর থেকে বাঁকানো দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন করিম আদেয়েমি। প্রথমার্ধে বার্সেলোনার জোয়াও কানসেলোর জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে আরেকটি গোলের সুযোগ নষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফেইনুর্ড। তবে তাদের সেই চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বার্সা। মাঝমাঠ থেকে পেদ্রির চমৎকার পাস পেয়ে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন রাফিনিয়া।

আরও পড়ুন  ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করে গোলবন্যায় বার্সেলোনা

এরপর ফেইনুর্ডের নাচো ফেরি একবার বার্সেলোনার জালে বল পাঠালেও ভিএআর পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ম্যাচের শেষদিকে লামিনে ইয়ামালের নেওয়া নিচু ফ্রি-কিক ফেইনুর্ডের রক্ষণ ভেদ করে জালে জড়ালে বার্সার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০।

তবে ফেইনুর্ডও এক গোল শোধ করে। গনসালো বোর্জেসের পাস থেকে সেম স্টেইন গোল করে ব্যবধান কিছুটা কমান। কিন্তু এরপরই আবার বার্সার আক্রমণ। মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যে আর্সেনাল থেকে সদ্য বার্সেলোনায় যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস দুর্দান্ত হেডে দলের পঞ্চম গোলটি করেন।

ফেইনুর্ডের হয়ে এই ম্যাচে বদলি হিসেবে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী শাকিল ফন পার্সির। কাকতালীয়ভাবে তার বাবা ও সাবেক তারকা ফরোয়ার্ড রবিন ফন পার্সিও ২০০২ সালে ১৯ বছর বয়সে ডাচ ক্লাবটির হয়ে এই প্রতিযোগিতায় অভিষেক করেছিলেন।

চলতি মৌসুমে বার্সেলোনার গোল করার ধারও অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত খেলা পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচের চারটিতেই প্রতিপক্ষের জালে অন্তত পাঁচ গোল করেছে তারা। আর ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকে চ্যাম্পিয়নস লিগে গোল করা বা গোলে সহায়তার হিসাবে হ্যারি কেইনের ২৯টির পর দ্বিতীয় সর্বোচ্চ সরাসরি গোল-সম্পৃক্ততায় জায়গা করে নিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া।

নিউজটি শেয়ার করুন

রাফিনিয়ার জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার দারুণ শুরু

আপডেট সময় ০২:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঘরোয়া লিগের দারুণ ছন্দ এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগেও ধরে রাখল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ডাচ ক্লাব ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় শুভসূচনা করেছে হান্সি ফ্লিকের দল। বড় জয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক রাফিনিয়া। একটি করে গোল পেয়েছেন করিম আদেয়েমি, লামিনে ইয়ামাল ও বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। তৃতীয় মিনিটেই লামিনে ইয়ামালের বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন রাফিনিয়া। এরপরও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের। ২০ গজ দূর থেকে বাঁকানো দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন করিম আদেয়েমি। প্রথমার্ধে বার্সেলোনার জোয়াও কানসেলোর জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে আরেকটি গোলের সুযোগ নষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফেইনুর্ড। তবে তাদের সেই চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বার্সা। মাঝমাঠ থেকে পেদ্রির চমৎকার পাস পেয়ে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন রাফিনিয়া।

আরও পড়ুন  রিয়াল-আতলেতিকোকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা, জমে উঠল লা লিগার শিরোপা দৌড়