ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 47

ছবি সংগৃহীত

বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে জেনে শুভকামনা জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হুয়ান পাবলো সরিন। একই সঙ্গে বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে বলে তার বিশ্বাস।

বুধবার (১৬ জুলাই) আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে মিডিয়া ট্রিবিউনে যাওয়ার জন্য লিফটের অপেক্ষায় ছিলেন সরিন। বিশ্বকাপে আর্জেন্টিনার একটি গণমাধ্যমের হয়ে কাজ করতে আসা সাবেক এই ফুটবলারের সঙ্গে সেখানে বাংলাদেশের এক সাংবাদিকের কথা হয়।

আরও পড়ুন  জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর: রোহিঙ্গা সংকট ও রাখাইনের মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা

বাংলাদেশের পরিচয় জানার পর উচ্ছ্বাস প্রকাশ করেন সরিন। তিনি বলেন, বাংলাদেশে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থক রয়েছে, যা তাদের কাছে সত্যিই বিস্ময়কর। তিনি বলেন, এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে, তার জন্য আর্জেন্টিনার মানুষ আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আলাপচারিতার একপর্যায়ে সরিন বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। তাকে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ ইউরোপের দল সান মারিনোকে পরাজিত করেছে। এছাড়া ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়ক থমাস ডুলিকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে মাঠে নামার পর দেশটির ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

এসব তথ্য শোনার পর সরিন বলেন, ‘দারুণ! বাংলাদেশ ফুটবলে এগিয়ে যাবে। শুভকামনা রইল।’

এ সময় সরিন ট্যাবে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছিলেন। ২০০৬ জার্মানি বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়কত্ব করা এই সাবেক ফুটবলার আশা প্রকাশ করেন, লিওনেল মেসির নেতৃত্বাধীন দল এবারও শিরোপা জয়ের অন্যতম দাবিদার। তার ভাষায়, ‘মেসির দল এবারও দারুণ ফর্মে রয়েছে। শিরোপা জেতার সম্ভাবনা জোরালো।’

এরপর লিফট এসে পৌঁছালে অন্যদের সঙ্গে সরিনও মিডিয়া ট্রিবিউনের উদ্দেশে রওনা দেন এবং সেখানেই সংক্ষিপ্ত এই আলাপের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

আপডেট সময় ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে জেনে শুভকামনা জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হুয়ান পাবলো সরিন। একই সঙ্গে বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে বলে তার বিশ্বাস।

বুধবার (১৬ জুলাই) আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে মিডিয়া ট্রিবিউনে যাওয়ার জন্য লিফটের অপেক্ষায় ছিলেন সরিন। বিশ্বকাপে আর্জেন্টিনার একটি গণমাধ্যমের হয়ে কাজ করতে আসা সাবেক এই ফুটবলারের সঙ্গে সেখানে বাংলাদেশের এক সাংবাদিকের কথা হয়।

আরও পড়ুন  ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী