ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম :
আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাকে মিশর বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসির দল রোমাঞ্চকর জয়ের পর কেঁদে ফেললেন মেসি শ্বাসরুদ্ধকর জয়: মিসরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা আলোচনায় ‘ভাইকিং রো’, কী এই বিশেষ উদযাপন? আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ৩৩০.৮ মিমি বৃষ্টি, চট্টগ্রামে তীব্র জলাবদ্ধতায় জনদুর্ভোগ ইরানের হামলার ঝুঁকিতে উপসাগরীয় ঘাঁটি সরানোর পরামর্শ সাবেক সেন্টকম প্রধানের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য ‘কালো অধ্যায়’: ইশরাক হোসেন বিকাল ৩টায় বাজেট দ্বিতীয় অধিবেশনের শুরু

আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাকে মিশর বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসির দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 0

ছবি: সংগৃহীত

মেসির জাদুতে মিশর কাঁদল। দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জিতে নকআউট পর্বের প্রথম বাধা পেরোয় বিশ্বচ্যাম্পিয়নরা।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে ফেলে মিশর। প্রথমার্ধের ১৪ মিনিটে জিকোর গোলে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে আত্তিয়ার বাড়ানো বল জোরালো হেডে জালে পাঠান ইব্রাহিম জিকো। অফসাইডের আবেদন জানালেও রিপ্লেতে গোলটি বৈধ প্রমাণিত হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। কিন্তু ৫৮ মিনিটে আরও একবার কাঁপে তারা। হাইশিম হাসানের বল পেয়ে সালাহর পাসে জিকো আবারও জালে বল পাঠান। তবে ভিএআরে গোলটি বাতিল হওয়ায় রক্ষা পায় আর্জেন্টিনা।

আরও পড়ুন  মেসিসহ পুরো আর্জেন্টিনা দলের পাসপোর্ট তথ্য ফাঁস, তদন্তের দাবি উঠছে

৬৭ মিনিটে অবশ্য আর থামানো যায়নি মিশরকে। পাল্টা আক্রমণে সালাহ-হাসানের দুর্দান্ত সমন্বয়ে জিকো দ্বিতীয় গোলটি করে ফেলেন। স্টেডিয়াম স্তব্ধ, বিশ্বচ্যাম্পিয়নরা তখন বড় বিপর্যয়ের মুখে।

তবে সেখানেই শুরু হয় লিওনেল মেসির জাদু। ৭৯ মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত ক্রসে ক্রিশ্চিয়ান রোমেরোকে হেডে গোল করান মেসি। ফিরতে থাকে আর্জেন্টিনা।

পাঁচ মিনিট পর নিজেই ম্যাচে ফেরান দলকে। গঞ্জালো মন্তিয়েলের পাসে বক্সের ভেতরে প্রথম ছোঁয়ায় অসাধারণ শটে সমতা ফেরান ম্যাজিশিয়ান । ২-২ গোলে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজের ক্রসে জোরালো হেডে মিশরের গোলরক্ষককে পরাস্ত করেন এনজো ফার্নান্দেজ। এই গোলেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন পূর্ণ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

শেষ পর্যন্ত ৩-২ গোলের এই থ্রিলারে জিতে নকআউট পর্বে পা রাখে মেসির দল। অন্যদিকে স্বপ্নভঙ্গ হয় মিশরের।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাকে মিশর বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসির দল

আপডেট সময় ০১:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

মেসির জাদুতে মিশর কাঁদল। দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জিতে নকআউট পর্বের প্রথম বাধা পেরোয় বিশ্বচ্যাম্পিয়নরা।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে ফেলে মিশর। প্রথমার্ধের ১৪ মিনিটে জিকোর গোলে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে আত্তিয়ার বাড়ানো বল জোরালো হেডে জালে পাঠান ইব্রাহিম জিকো। অফসাইডের আবেদন জানালেও রিপ্লেতে গোলটি বৈধ প্রমাণিত হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। কিন্তু ৫৮ মিনিটে আরও একবার কাঁপে তারা। হাইশিম হাসানের বল পেয়ে সালাহর পাসে জিকো আবারও জালে বল পাঠান। তবে ভিএআরে গোলটি বাতিল হওয়ায় রক্ষা পায় আর্জেন্টিনা।

আরও পড়ুন  চলতি বছরে এশিয়া-আফ্রিকা সফরে যাচ্ছে আর্জেন্টিনা, থাকছেন লিওনেল মেসিও