ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের আগে ডালাস পুলিশের সৌজন্য সাক্ষাতে মিসর দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ডালাস পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মিসর ফুটবল দল। সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে উপহার বিনিময়ও হয়। এ আয়োজনের ছবি ও তথ্য ডালাস পুলিশ বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে।

কেপ ভার্দের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মিসর। পরশু আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে তাদের নকআউট পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। নতুন ভেন্যুতে যাওয়ার আগে ডালাসে অবস্থানরত মিসর দলের সদস্যদের সম্মানে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

ডালাস পুলিশ বিভাগ ফেসবুকে জানায়, তারা স্থানীয় কমিউনিটি ও আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে ইতিবাচক সম্পর্ককে গুরুত্ব দেয়। পোস্টে উল্লেখ করা হয়, একটি কথোপকথনও ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে এবং সম্মান কেবল কথায় নয়, কাজের মাধ্যমেও প্রকাশ পায়। এ সময় মিসর দলের সদস্যরা ডালাস পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও উপহার বিনিময় করেন।

আরও পড়ুন  ইসরায়েলি হামলার ষড়যন্ত্র ঠেকিয়ে দিল মিসর

সৌজন্য সাক্ষাতে ডালাস পুলিশ বিভাগের ডেপুটি চিফ ইসমাইলের সঙ্গে উপস্থিত ছিলেন মিসর দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ, প্রধান কোচ হোসাম হাসান, হিউস্টনে মিসরের কনসাল জেনারেল শেরিফ মোখতার, মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফিফা কাউন্সিলের সদস্য হানি আবু রিদা এবং দলের পরিচালক ইবরাহিম হাসান।

এর আগে ডালাসে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মিসর। সেই জয়ের পর দলটিকে অভিনন্দন জানিয়ে ডালাস পুলিশ বিভাগ জানায়, ২০২৬ বিশ্বকাপ চলাকালীন এবং পরবর্তী সময়েও মিসর দলের সঙ্গে এই সুসম্পর্ক বজায় থাকবে বলে তারা আশা করছে।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে মিসর দলের হোটেলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলের পরিচালক ইবরাহিম হাসান স্থানীয় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন, যা একপর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়। সেই ঘটনার পর অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা মিসর দলের সঙ্গে এবার সৌজন্য সাক্ষাতের আয়োজন করল ডালাস পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা ম্যাচের আগে ডালাস পুলিশের সৌজন্য সাক্ষাতে মিসর দল

আপডেট সময় ০৬:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ডালাস পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মিসর ফুটবল দল। সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে উপহার বিনিময়ও হয়। এ আয়োজনের ছবি ও তথ্য ডালাস পুলিশ বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে।

কেপ ভার্দের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মিসর। পরশু আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে তাদের নকআউট পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। নতুন ভেন্যুতে যাওয়ার আগে ডালাসে অবস্থানরত মিসর দলের সদস্যদের সম্মানে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

ডালাস পুলিশ বিভাগ ফেসবুকে জানায়, তারা স্থানীয় কমিউনিটি ও আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে ইতিবাচক সম্পর্ককে গুরুত্ব দেয়। পোস্টে উল্লেখ করা হয়, একটি কথোপকথনও ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে এবং সম্মান কেবল কথায় নয়, কাজের মাধ্যমেও প্রকাশ পায়। এ সময় মিসর দলের সদস্যরা ডালাস পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও উপহার বিনিময় করেন।

আরও পড়ুন  চলতি বছরে এশিয়া-আফ্রিকা সফরে যাচ্ছে আর্জেন্টিনা, থাকছেন লিওনেল মেসিও