ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিতে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ম্যাচের সময় পরিবর্তন বা স্থগিতের দাবি উঠেছে।

গুগল ওয়েদারের তথ্য অনুযায়ী, ফিলাডেলফিতে বর্তমানে তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত তাপমাত্রা বা ‘ফিলস লাইক’ প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। আবহাওয়াবিদরা এ পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে সতর্ক করেছেন।

স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) বিকেলে, বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) রাত ৩টায় ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তীব্র গরমের কারণে ম্যাচের সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এবং ক্রীড়া বিজ্ঞানীরা।

আরও পড়ুন  ফ্রান্সজুড়ে অনিয়মিত অভিবাসন ঠেকাতে বিশেষ অভিযান, মোতায়েন ৪ হাজার সদস্য

তাদের মতে, ম্যাচ চলাকালে অনুভূত তাপমাত্রা ৩৭ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা খেলোয়াড়দের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।

ম্যাচটি ফিলাডেলফিয়ার ছাদবিহীন লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত হওয়ার কথা। খোলা স্টেডিয়ামে সরাসরি রোদ ও উচ্চ আর্দ্রতার মধ্যে খেলতে হবে ফুটবলারদের। এতে কোচ, ম্যাচ কর্মকর্তা এবং গ্যালারিতে থাকা দর্শকরাও ভোগান্তিতে পড়তে পারেন।

বিশেষজ্ঞদের মতে, এমন আবহাওয়ায় দীর্ঘ সময় খেললে হিট স্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য শারীরিক জটিলতার ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি অতিরিক্ত গরম খেলোয়াড়দের স্বাভাবিক পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বর্তমান নির্দেশনা অনুযায়ী, ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ম্যাচের সময় পরিবর্তন বা স্থগিতের সুযোগ রয়েছে। সম্ভাব্য আবহাওয়া সেই সীমা অতিক্রম করতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

এদিকে ফিফা জানিয়েছে, দর্শক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামের বাইরে কুলিং টেন্ট, পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় পানি এবং ম্যাচ চলাকালে বাধ্যতামূলক হাইড্রেশন বিরতির ব্যবস্থা রাখা হবে।

যুক্তরাষ্ট্রজুড়ে চলমান তাপপ্রবাহের প্রভাব ইতোমধ্যে বিশ্বকাপের বিভিন্ন ফ্যান ফেস্টিভ্যালের সময়সূচিতে পড়েছে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে টুর্নামেন্টের আরও কয়েকটি ম্যাচ একই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় ১০:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিতে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ম্যাচের সময় পরিবর্তন বা স্থগিতের দাবি উঠেছে।

গুগল ওয়েদারের তথ্য অনুযায়ী, ফিলাডেলফিতে বর্তমানে তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত তাপমাত্রা বা ‘ফিলস লাইক’ প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। আবহাওয়াবিদরা এ পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে সতর্ক করেছেন।

স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) বিকেলে, বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) রাত ৩টায় ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তীব্র গরমের কারণে ম্যাচের সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এবং ক্রীড়া বিজ্ঞানীরা।

আরও পড়ুন  ফ্রান্সের পারমাণবিক অপরাধের দায় স্বীকারের দাবি আলজেরিয়ার