ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

তারেমির গোল বাতিল, পয়েন্ট ভাগাভাগি বেলজিয়াম-ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 66

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে বেলজিয়াম ও ইরানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়েছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও ইরানের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি বেলজিয়াম। অন্যদিকে সুযোগ পেয়েও জয়ের গোল আদায় করতে ব্যর্থ হয় ইরান।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দল সতর্ক কৌশলে খেলতে থাকে। আক্রমণ ও রক্ষণে ভারসাম্য রেখে খেলা পরিচালনা করায় প্রথমার্ধে স্পষ্ট আধিপত্য গড়ে তুলতে পারেনি কোনো দল।

ম্যাচের ২৬তম মিনিটে ইরান সমর্থকদের উল্লাসে ভাসান স্ট্রাইকার মেহেদি তারেমি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় তাকে অফসাইড অবস্থানে পাওয়া গেলে গোলটি বাতিল করা হয়। ফলে সমতায়ই এগোতে থাকে ম্যাচ।

আরও পড়ুন  গোল-অ্যাসিস্টে মেসিময় জয় ইন্টার মায়ামির

বিরতির পর খেলার মোড় ঘুরে যায় ৬৬তম মিনিটে। ফাউলের দায়ে বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগোয় সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইউরোপের দলটি।

একজন কম নিয়ে খেলতে বাধ্য হওয়ায় বেলজিয়াম কিছুটা রক্ষণাত্মক কৌশল গ্রহণ করে। অন্যদিকে সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে জয়সূচক গোলের খোঁজে আক্রমণের তীব্রতা বাড়ায় ইরান।

ম্যাচের শেষভাগে বেলজিয়ামও পাল্টা আক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করে। তবে ইরানের গোলরক্ষক ও রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে সব আক্রমণ প্রতিহত করে। একইভাবে ইরানের আক্রমণও শেষ পর্যন্ত বেলজিয়ামের জালে বল পাঠাতে পারেনি।

নির্ধারিত সময় শেষে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ফলাফলে গ্রুপের নকআউট পর্বের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। কারণ, বেলজিয়াম ও ইরান উভয় দলই নিজেদের আগের ম্যাচেও ড্র করেছিল।

নিউজটি শেয়ার করুন

তারেমির গোল বাতিল, পয়েন্ট ভাগাভাগি বেলজিয়াম-ইরানের

আপডেট সময় ০৯:১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বিশ্বকাপের গ্রুপ পর্বে বেলজিয়াম ও ইরানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়েছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও ইরানের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি বেলজিয়াম। অন্যদিকে সুযোগ পেয়েও জয়ের গোল আদায় করতে ব্যর্থ হয় ইরান।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দল সতর্ক কৌশলে খেলতে থাকে। আক্রমণ ও রক্ষণে ভারসাম্য রেখে খেলা পরিচালনা করায় প্রথমার্ধে স্পষ্ট আধিপত্য গড়ে তুলতে পারেনি কোনো দল।

ম্যাচের ২৬তম মিনিটে ইরান সমর্থকদের উল্লাসে ভাসান স্ট্রাইকার মেহেদি তারেমি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় তাকে অফসাইড অবস্থানে পাওয়া গেলে গোলটি বাতিল করা হয়। ফলে সমতায়ই এগোতে থাকে ম্যাচ।

আরও পড়ুন  ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে তোলপাড়