ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 147

ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্ব ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সংসদ সদস্যদের (এমপি) দীর্ঘদিনের বিশেষ সুবিধা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৭৩ সালের সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি আদেশ অনুযায়ী এমপিরা এই শুল্কমুক্ত গাড়ি সুবিধা ভোগ করে আসছিলেন। তবে প্রধানমন্ত্রীর দূরদর্শী দৃষ্টিভঙ্গি ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই বিশেষ সুবিধা বাতিলের প্রস্তাবটি মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পের প্রশাসনিক জটিলতা নিরসনে বড় সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে পুরো পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত হবে। এছাড়া প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত প্রকল্পের অংশটুকুকে আনুষ্ঠানিকভাবে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্কে ১০ বিলিয়ন ইউরো লোকসানে পড়ছে জার্মান গাড়ি শিল্প, মার্সিডিজ-পোর্শে বিপর্যস্ত

পুঁজিবাজার ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থায় দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্ত বিলুপ্ত করা হয়েছে। ইতিপূর্বে বিএসইসি-র ক্ষেত্রে ৬৫ এবং আইডিআরএ-র ক্ষেত্রে ৬৭ বছর বয়সসীমা নির্ধারিত ছিল। মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মতো এশীয় দেশগুলোর অভিজ্ঞতার আলোকে এই পরিবর্তন আনা হয়েছে।

পাশাপাশি, আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সঙ্গতি রেখে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করেছে মন্ত্রিসভা। এখন থেকে বাংলাদেশে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে জাতীয় চা দিবস পালিত হবে। ভারত, চীন ও শ্রীলঙ্কাসহ বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশগুলো এই দিনেই আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

আপডেট সময় ১২:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬