ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে শেষ ষোলোয় মেক্সিকো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। লুইস রোমোর একমাত্র গোলে পাওয়া এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে দলটি।

শুক্রবার, ১৯ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে মেক্সিকো।

আরও পড়ুন  বাংলাদেশ-মেক্সিকো সম্পর্কের নতুন দিগন্ত, ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের অনুরোধ

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। কয়েকটি সুযোগ তৈরি হলেও শেষ মুহূর্তে ফিনিশিং ব্যর্থতায় গোলশূন্যভাবেই বিরতিতে যায় উভয় দল।

বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে জয়ের সূচক গোলটি আসে। নিজেদের ডি-বক্সে একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ সতীর্থের সঙ্গে সংঘর্ষে বলের নিয়ন্ত্রণ হারান। সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে লুইস রোমো দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠিয়ে মেক্সিকোকে এগিয়ে দেন।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। আক্রমণের গতি বাড়িয়ে বেশ কয়েকবার মেক্সিকোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোল আদায় করতে পারেনি তারা। অন্যদিকে স্বাগতিকদের সুসংগঠিত রক্ষণভাগ প্রতিপক্ষের সব প্রচেষ্টা রুখে দেয়।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। এই জয়ের ফলে গ্রুপ পর্বের বাকি ম্যাচের আগেই নকআউট পর্বে নিজেদের স্থান নিশ্চিত করে দলটি।

পরিসংখ্যান বলছে, মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ কোরিয়ার জয়খরা আরও দীর্ঘ হলো। ২০০৬ সালের পর থেকে মেক্সিকানদের বিরুদ্ধে কোনো ম্যাচে জিততে পারেনি এশিয়ার দলটি। সর্বশেষ দুই দলের মুখোমুখি লড়াই গত বছর ২-২ গোলের সমতায় শেষ হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে শেষ ষোলোয় মেক্সিকো

আপডেট সময় ১১:৪২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। লুইস রোমোর একমাত্র গোলে পাওয়া এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে দলটি।

শুক্রবার, ১৯ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে মেক্সিকো।

আরও পড়ুন  মেক্সিকোতে সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত: "বাংলাদেশ বিশ্ব গণমাধ্যমের জন্য উন্মুক্ত", বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ