ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

আর্সেনালকে টপকাতে, রদ্রিকে ছাড়াই মাঠে নামছে ম্যানসিটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 160

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের হাতছানি আজ ম্যানচেস্টার সিটির সামনে। আর্সেনালকে টপকে এক নম্বরে ওঠার লক্ষ্য নিয়ে আজ বুধবার রাতে বার্নলির মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে বড় দুঃসংবাদ পেলেন পেপ গার্দিওলা; ইনজুরির কারণে এই ম্যাচে সিটির মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকে সম্ভবত পাওয়া যাচ্ছে না।

গত রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। পরবর্তী স্বাস্থ্য পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় আপাতত তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে সিটি ভক্তদের জন্য আশার কথা হলো, কোচ গার্দিওলা জানিয়েছেন চোটটি গুরুতর নয় এবং রদ্রি দ্রুতই মাঠে ফিরবেন।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “আমি মনে করি রদ্রি আগামীকালের (বুধবার) ম্যাচের জন্য প্রস্তুত নয়। আমরা তাকে নিয়ে পরের ম্যাচগুলোতে পর্যবেক্ষণ করব। হয়তো আগামী শনিবার সাউদাম্পটনের বিপক্ষে এফএ কাপ সেমিফাইনাল অথবা ৫ মে এভারটনের বিপক্ষে লিগ ম্যাচে তাঁকে পুনরায় পাওয়া যেতে পারে।”

আরও পড়ুন  দেম্বেলে–দোন্নারুম্মা জাদুতে আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

বর্তমানে লিগ টেবিলের যা সমীকরণ, তাতে আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। আজ বার্নলির বিপক্ষে জিতলেই গোল ব্যবধানের হিসেবে গানারদের টপকে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে ম্যানসিটির। দুই দলের গোল পার্থক্য মাত্র ১। তবে শিরোপা লড়াইয়ে এক চুলও ছাড় দিতে রাজি নন গার্দিওলা।

আর্সেনালকে ২-১ গোলে হারানোর পর সতর্ক বার্তা দিয়ে স্প্যানিশ এই মাস্টারমাইন্ড বলেন, “বাস্তবতা হলো আর্সেনাল এখনো শীর্ষে এবং গোল পার্থক্যেও এক গোলে এগিয়ে। আমাদের মোমেন্টাম উপভোগ করতে হবে, কিন্তু মনোযোগ হারানো চলবে না। শিরোপা লড়াই শেষ পর্যন্ত গড়াতে পারে, তাই প্রতিটি ম্যাচে আমাদের সতর্ক থাকতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আর্সেনালকে টপকাতে, রদ্রিকে ছাড়াই মাঠে নামছে ম্যানসিটি

আপডেট সময় ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের হাতছানি আজ ম্যানচেস্টার সিটির সামনে। আর্সেনালকে টপকে এক নম্বরে ওঠার লক্ষ্য নিয়ে আজ বুধবার রাতে বার্নলির মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে বড় দুঃসংবাদ পেলেন পেপ গার্দিওলা; ইনজুরির কারণে এই ম্যাচে সিটির মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকে সম্ভবত পাওয়া যাচ্ছে না।

গত রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। পরবর্তী স্বাস্থ্য পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় আপাতত তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে সিটি ভক্তদের জন্য আশার কথা হলো, কোচ গার্দিওলা জানিয়েছেন চোটটি গুরুতর নয় এবং রদ্রি দ্রুতই মাঠে ফিরবেন।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “আমি মনে করি রদ্রি আগামীকালের (বুধবার) ম্যাচের জন্য প্রস্তুত নয়। আমরা তাকে নিয়ে পরের ম্যাচগুলোতে পর্যবেক্ষণ করব। হয়তো আগামী শনিবার সাউদাম্পটনের বিপক্ষে এফএ কাপ সেমিফাইনাল অথবা ৫ মে এভারটনের বিপক্ষে লিগ ম্যাচে তাঁকে পুনরায় পাওয়া যেতে পারে।”

আরও পড়ুন  বার্নাব্যুতে রিয়ালের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্সেনাল  