ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি ইরানের, ভেন্যু পরিবর্তনের প্রস্তাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 159

ছবি সংগৃহীত

আসন্ন বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ ও নিরাপত্তা ইস্যুতে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে ইরান ফুটবল ফেডারেশন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ইরান চাইলে অংশ নিতে পারে, তবে নিরাপত্তা ও জীবনের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলা তাদের জন্য ‘উচিত হবে না’। ট্রাম্পের এমন পরোক্ষ হুঁশিয়ারির প্রেক্ষিতে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতেই ফিফার দ্বারস্থ হয়েছে তেহরান। ফেডারেশন সভাপতি মেহদি তাজ এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সাফ জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না। মেক্সিকোর ইরান দূতাবাসের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি বলেন, “স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যখন আমাদের দলের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করছেন, তখন সেখানে সফর করার প্রশ্নই আসে না।” উদ্ভূত পরিস্থিতিতে ইরান তাদের সব ম্যাচ মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার কাছে জোর দাবি জানিয়েছে। তবে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।

আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ ইরানের অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ইরানের তিনটি ম্যাচ লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভূ-রাজনৈতিক পরিস্থিতি সব বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ফলে নিরাপত্তার খাতিরে বা রাজনৈতিক কারণে ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন  ইরানের পাল্টা হামলার নাম ‘ফাতহে খায়বার’

ভেন্যু পরিবর্তন না হলে ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া ইরানের পক্ষে অসম্ভব বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। ফিফা ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে ইরান শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করতে পারে বলে প্রবল আশঙ্কা করা হচ্ছে।

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এখনো ইতিবাচক। সাধারণ সম্পাদক উইন্ডসর জন জানিয়েছেন, ইরান ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত তাদের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে রেখেছে। সরকারি পর্যায়ে সংশয় থাকলেও ফুটবলীয় নিয়ন্ত্রক সংস্থার কাছে ইরান এখনো ২০২৬ বিশ্বকাপের অন্যতম প্রতিযোগী।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি ইরানের, ভেন্যু পরিবর্তনের প্রস্তাব

আপডেট সময় ১১:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আসন্ন বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ ও নিরাপত্তা ইস্যুতে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে ইরান ফুটবল ফেডারেশন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ইরান চাইলে অংশ নিতে পারে, তবে নিরাপত্তা ও জীবনের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলা তাদের জন্য ‘উচিত হবে না’। ট্রাম্পের এমন পরোক্ষ হুঁশিয়ারির প্রেক্ষিতে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতেই ফিফার দ্বারস্থ হয়েছে তেহরান। ফেডারেশন সভাপতি মেহদি তাজ এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সাফ জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না। মেক্সিকোর ইরান দূতাবাসের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি বলেন, “স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যখন আমাদের দলের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করছেন, তখন সেখানে সফর করার প্রশ্নই আসে না।” উদ্ভূত পরিস্থিতিতে ইরান তাদের সব ম্যাচ মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার কাছে জোর দাবি জানিয়েছে। তবে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।

আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ ইরানের অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ইরানের তিনটি ম্যাচ লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভূ-রাজনৈতিক পরিস্থিতি সব বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ফলে নিরাপত্তার খাতিরে বা রাজনৈতিক কারণে ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন  ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসি সদর দপ্তরে নিহত হয়েছিল ৪১ জন