ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

এমবাপ্পের জোড়া গোল, শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 418

এমবাপ্পের জোড়া গোল, শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ

শুরুটা ধাক্কা দিয়ে হলেও শেষটা জয়ের উল্লাসে ভাসল রিয়াল মাদ্রিদ। লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলের জয় তুলে নিয়ে পুনরুদ্ধার করল শীর্ষস্থান। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদেই এই দাপুটে জয়।

রোববার লাস পালমাসের বিপক্ষে ম্যাচের মাত্র ২৭ সেকেন্ডেই গোল হজম করে চুপসে যায় পুরো স্টেডিয়াম। ফাবিও সিলভার গোলে এগিয়ে যায় পালমাস। তবে রিয়াল সমতায় ফেরে ১৮ মিনিটে। রদ্রিগোর করানো পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। এরপরও গোলের চেষ্টা অব্যাহত রাখে রিয়াল।

আরও পড়ুন  রিয়াল মাদ্রিদের জার্সির ভার নিতে পারছেন না এমবাপ্পে

৩৩ মিনিটে এমবাপ্পের আক্রমণে প্রতিপক্ষ গোলরক্ষক প্রথমে প্রতিহত করলেও ফিরতি বল কাজে লাগিয়ে গোল করেন ব্রাহিম দিয়াজ। পরের মিনিটেই আবার গোলের দেখা পান এমবাপ্পে, এবার রদ্রিগোর সহায়তায়।

বিরতির পর রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন রদ্রিগো। ফ্রান গার্সিয়ার পাস থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের বাকি সময়েও রিয়াল একাধিকবার গোলের কাছাকাছি গেলেও অফসাইডে বাঁধা পড়ে। ৬৪ মিনিটে পালমাস ১০ জনের দলে পরিণত হয়, যখন বেনিতো রামিরেজ সরাসরি লাল কার্ড দেখেন। তবুও রিয়াল ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়।

এই জয়ে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা আথলেতিকোর পয়েন্ট ৪৪। ৩৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তিন নম্বরে।

নিউজটি শেয়ার করুন

এমবাপ্পের জোড়া গোল, শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

শুরুটা ধাক্কা দিয়ে হলেও শেষটা জয়ের উল্লাসে ভাসল রিয়াল মাদ্রিদ। লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলের জয় তুলে নিয়ে পুনরুদ্ধার করল শীর্ষস্থান। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদেই এই দাপুটে জয়।

রোববার লাস পালমাসের বিপক্ষে ম্যাচের মাত্র ২৭ সেকেন্ডেই গোল হজম করে চুপসে যায় পুরো স্টেডিয়াম। ফাবিও সিলভার গোলে এগিয়ে যায় পালমাস। তবে রিয়াল সমতায় ফেরে ১৮ মিনিটে। রদ্রিগোর করানো পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। এরপরও গোলের চেষ্টা অব্যাহত রাখে রিয়াল।

আরও পড়ুন  শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে শিরোপা জিতল বার্সেলোনা