ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ফুটবলের ভালোবাসা থেকে বাণিজ্যের পথে: অধ্যাপক ইউনূসের আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 468

বাংলাদেশ-আর্জেন্টিনার আবেগঘন ফুটবল সম্পর্ককে বাণিজ্যিক সহযোগিতায় রূপান্তরের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, “ফুটবল খেলা ঘিরে আমাদের দুই দেশের মাঝে একটি অনন্য আবেগ রয়েছে। আমরা এ সম্পর্ককে কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় কাজে লাগাতে পারি।”

রাষ্ট্রদূত সেসা জানান, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। আর্জেন্টিনা সয়াবিন, গম ও তুলা রপ্তানি করে এবং বাংলাদেশের তৈরি পোশাক আমদানি করে। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস চালুর প্রস্তাব দেন।

অধ্যাপক ইউনূস আর্জেন্টিনাকে তুলা ও জ্বালানি খাতে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক সহযোগিতার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, নারী ফুটবল ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত সেসা ক্ষুদ্রঋণ কার্যক্রম আর্জেন্টিনায় চালুর জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “দুই দেশের অমিত সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ সহযোগিতার দিগন্ত উন্মোচন করতে পারি।”

নিউজটি শেয়ার করুন

ফুটবলের ভালোবাসা থেকে বাণিজ্যের পথে: অধ্যাপক ইউনূসের আহ্বান

আপডেট সময় ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫