ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

নাইটহুড খেতাবে ভূষিত হলেন বিশ্বখ্যাত তারকা ‘স্যার’ ডেভিড বেকহ্যাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 566

ছবি সংগৃহীত

অবশেষে ‘নাইটহুড’ উপাধি পেলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিশ্বখ্যাত তারকা ডেভিড বেকহ্যাম। খেলাধুলা ও দাতব্যকাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করেছে ব্রিটিশ রাজপরিবার। একই তালিকায় রয়েছেন ‘দ্য হু’ ব্যান্ডের গায়ক ও সহপ্রতিষ্ঠাতা রজার ডালট্রে এবং হলিউড অভিনেতা গ্যারি ওল্ডম্যান।

আরও পড়ুন  চতুর্থ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন শোয়েব মালিক

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন বেকহ্যাম। ক্লাব পর্যায়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও পিএসজির হয়ে খেলেছেন। ইউনাইটেডের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সহমালিক।

নাইটহুড পাওয়ার ফলে এখন তার নামের আগে ‘স্যার’ উপাধি যুক্ত হবে। আর স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম, যিনি স্পাইস গার্লস ব্যান্ডের সদস্য ছিলেন, পরিচিত হবেন ‘লেডি বেকহ্যাম’ নামে।

২০০৩ সালে বেকহ্যামকে ‘অফিসার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার’ (OBE) সম্মাননা দেওয়া হয়েছিল। ফ্যাশন জগতে অবদানের জন্য পরবর্তীতে ভিক্টোরিয়াও একই সম্মান পান।

এক প্রতিক্রিয়ায় বেকহ্যাম বলেন, “পূর্ব লন্ডনে বড় হয়েছি দেশপ্রেমিক পরিবারের মধ্যে। কখনো ভাবিনি এমন সম্মান পাবো। আমি কৃতজ্ঞ, কারণ যে কাজ ভালোবাসি, সেটিই করতে পারছি এবং সেটার স্বীকৃতি পেয়ে আমি গর্বিত।”

২০২৩ সালে নেটফ্লিক্সে প্রচারিত নিজের জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘বেকহ্যাম’-এ তিনি বলেন, “জানতাম একদিন ফুটবল ক্যারিয়ার শেষ হবে, তাই আমি সবসময় ফুটবলের বাইরেও নিজেকে গড়তে চেয়েছি।”

২০১২ অলিম্পিক লন্ডনে আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বেকহ্যাম। তখন থেকেই তার নাইটহুড পাওয়া নিয়ে আলোচনা চলছিল। তবে কর ফাঁকির অভিযোগ ওঠায় সম্মাননা প্রদানের প্রক্রিয়া থেমে যায়, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কফিনে শ্রদ্ধা জানাতে প্রায় ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সারা দেশে প্রশংসিত হন বেকহ্যাম। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, নাইটহুড পাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র।

সম্প্রতি রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে প্রকাশিত ‘অনার্স লিস্ট’-এ তাকে নাইটহুডে ভূষিত করা হয়।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকেও ডেভিড বেকহ্যামকে এই গৌরবময় অর্জনের জন্য অভিনন্দন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাইটহুড খেতাবে ভূষিত হলেন বিশ্বখ্যাত তারকা ‘স্যার’ ডেভিড বেকহ্যাম

আপডেট সময় ০৭:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

অবশেষে ‘নাইটহুড’ উপাধি পেলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিশ্বখ্যাত তারকা ডেভিড বেকহ্যাম। খেলাধুলা ও দাতব্যকাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করেছে ব্রিটিশ রাজপরিবার। একই তালিকায় রয়েছেন ‘দ্য হু’ ব্যান্ডের গায়ক ও সহপ্রতিষ্ঠাতা রজার ডালট্রে এবং হলিউড অভিনেতা গ্যারি ওল্ডম্যান।

আরও পড়ুন  বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রদ্রিগো, সিমন্স ও নাব্রিসহ বেশ কয়েকজন তারকা