ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

দিনের প্রথম বলেই তাইজুলের উইকেট, ২২৭ রানে থামলো জিম্বাবুয়ে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 398

ছবি সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ে শুরুটা দারুণ করেছিল। প্রথম দুই সেশনে সফরকারীরা দেখিয়েছিল বড় সংগ্রহের ইঙ্গিত। ১৭৭ রানে মাত্র দুই উইকেট হারিয়ে বেশ শক্ত অবস্থানে ছিল তারা। তবে দিনের শেষ সেশনে নাঈম হাসান ও তাইজুল ইসলামের দুর্দান্ত স্পিন আক্রমণে সব কিছু ওলট-পালট হয়ে যায়। একের পর এক উইকেট হারিয়ে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে।

দ্বিতীয় দিনের প্রথম বলেই আসে সফরকারীদের ইনিংসের সমাপ্তি। তাইজুল ইসলামের ঘূর্ণিতে মুজারাবানি ক্যাচ তুলে দিয়ে ফেরেন এবং অলআউট হয় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ২২৭ রানেই থামে সফরকারীদের সংগ্রহ। দুর্দান্ত বোলিংয়ে তাইজুল ইসলাম একাই শিকার করেন ৬টি উইকেট, খরচ করেন মাত্র ৬০ রান। নাঈম হাসান নেন ২ উইকেট এবং অভিষেক ম্যাচে তানজিম সাকিব যোগ করেন আরও একটি উইকেট।

আরও পড়ুন  সিলেট টেস্টে জিম্বাবুয়ের ৮২ রানের লিড, মিরাজের ৫ উইকেট শিকার

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রান আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে। নিক ওয়েলচ করেন ৫৪ রান। তবে গরমের তীব্রতায় প্রথম দিনে ওয়েলচ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

চট্টগ্রামে প্রচণ্ড গরমের মধ্যে খেলা হলেও দ্বিতীয় দিনের সকালে কিছুটা ঝড়ো আবহাওয়া দেখা দেয়। তবে পরে আকাশ পরিষ্কার হয়ে রৌদ্রজ্জ্বল আবহাওয়া ফিরে আসে।

প্রথম দিনে জিম্বাবুয়ে যে দৃঢ়তা দেখিয়েছিল, তা শেষ সেশনের দুর্বল ব্যাটিংয়ে ম্লান হয়ে যায়। আর তাইজুল ইসলামের ঘূর্ণি যাদুতে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা।

নিউজটি শেয়ার করুন

দিনের প্রথম বলেই তাইজুলের উইকেট, ২২৭ রানে থামলো জিম্বাবুয়ে

আপডেট সময় ১১:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ে শুরুটা দারুণ করেছিল। প্রথম দুই সেশনে সফরকারীরা দেখিয়েছিল বড় সংগ্রহের ইঙ্গিত। ১৭৭ রানে মাত্র দুই উইকেট হারিয়ে বেশ শক্ত অবস্থানে ছিল তারা। তবে দিনের শেষ সেশনে নাঈম হাসান ও তাইজুল ইসলামের দুর্দান্ত স্পিন আক্রমণে সব কিছু ওলট-পালট হয়ে যায়। একের পর এক উইকেট হারিয়ে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে।

দ্বিতীয় দিনের প্রথম বলেই আসে সফরকারীদের ইনিংসের সমাপ্তি। তাইজুল ইসলামের ঘূর্ণিতে মুজারাবানি ক্যাচ তুলে দিয়ে ফেরেন এবং অলআউট হয় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ২২৭ রানেই থামে সফরকারীদের সংগ্রহ। দুর্দান্ত বোলিংয়ে তাইজুল ইসলাম একাই শিকার করেন ৬টি উইকেট, খরচ করেন মাত্র ৬০ রান। নাঈম হাসান নেন ২ উইকেট এবং অভিষেক ম্যাচে তানজিম সাকিব যোগ করেন আরও একটি উইকেট।

আরও পড়ুন  আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে শুরু প্রথম টেস্ট, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ