ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

১৬১ সদস্যের শ্রমিক উইং আনুষ্ঠানিকভাবে গঠন করল জাতীয় নাগরিক পার্টি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 522

ছবি সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক অধিকার আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে গঠন করেছে ১৬১ সদস্যবিশিষ্ট শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি। রোববার (২৩ মার্চ) এনসিপির প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রমিক আন্দোলনের সুপরিচিত মুখ মাজহারুল ইসলাম ফকির। যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছেন অভিজ্ঞ মোটর শ্রমিক নেতা মোশাররফ হোসেন স্বপন।

বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, “ঔপনিবেশিক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত শ্রমিক শ্রেণি মানবিক অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার নিশ্চয়তা এখনও অধরাই থেকে গেছে।”

দলটি আরও বলেছে, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম ভিত্তি ছিল শ্রমজীবী মানুষের আশা-আকাঙ্ক্ষা। সেই সময় অনেক শ্রমিক প্রাণ দিয়েছেন, যারা আমাদের পথচলার অনুপ্রেরণা। তাদের আত্মত্যাগ আমরা ভুলিনি।”

শ্রমজীবী জনগণের স্বার্থে সুসংগঠিত আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এনসিপি একটি নতুন শ্রমিক সংগঠনের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। দলটির ভাষ্য, “আমাদের মূল লক্ষ্য হবে শ্রমিকদের অধিকার রক্ষা, বাস্তবমুখী নীতিমালা প্রণয়ন এবং জাতীয় রাজনীতিতে শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।”

কমিটি ঘোষণার মাধ্যমে সারা দেশের শ্রমিকদের এক ছাতার নিচে সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছে এনসিপি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কমিটির সদস্যরা শ্রমিকদের স্বার্থে মাঠে থাকবেন এবং তাদের কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে তুলে ধরবেন।

নতুন এ উদ্যোগ শ্রমিক রাজনীতিতে এনসিপির সক্রিয় অংশগ্রহণের বার্তা দিচ্ছে এবং দেশে একটি কার্যকর শ্রমিক আন্দোলনের সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

নিউজটি শেয়ার করুন

১৬১ সদস্যের শ্রমিক উইং আনুষ্ঠানিকভাবে গঠন করল জাতীয় নাগরিক পার্টি

আপডেট সময় ০৩:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক অধিকার আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে গঠন করেছে ১৬১ সদস্যবিশিষ্ট শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি। রোববার (২৩ মার্চ) এনসিপির প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  শ্রমিক-মালিকের ঐক্যই নতুন বাংলাদেশ গড়ার চাবিকাঠি: প্রধান উপদেষ্টা