ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

আজ বিকেলে অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক, প্রথম দলে এলডিপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 210

ছবি সংগৃহীত

রাজনৈতিক সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় আলোচনায় বসছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনা হবে।

সংলাপে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। দলে রয়েছেন মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সাকলায়েন ও অধ্যাপক ওমর ফারুক।

আরও পড়ুন  পুতিনের সাথে বৈঠকের প্রস্তুতি চলছে : ট্রাম্প

জাতীয় ঐকমত্য গঠনের প্রয়াসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। সংস্কার বিষয়ে দলগুলোর মতামত জানতে সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারসহ একাধিক কমিশন গঠন করা হয়। এসব কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মতামত সংকলন করছে জাতীয় ঐকমত্য কমিশন।

বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতোমধ্যেই নিজেদের মতামত কমিশনে জমা দিয়েছে। তবে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২৩টি দল এখনো আনুষ্ঠানিক মতামত জানায়নি। বিএনপি আগামী সপ্তাহে নিজেদের বক্তব্য জানাবে বলে জানিয়েছে, আর জামায়াত ও এনসিপি আরও কিছুদিন সময় চেয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় সংস্কারের জন্য দুই ধাপে ১১টি কমিশন গঠন করা হয়। প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশন গত ফেব্রুয়ারিতে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত সংস্কার নীতিমালা নির্ধারিত হবে। ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আজ বিকেলে অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক, প্রথম দলে এলডিপি

আপডেট সময় ১০:৩০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

রাজনৈতিক সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় আলোচনায় বসছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনা হবে।

সংলাপে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। দলে রয়েছেন মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সাকলায়েন ও অধ্যাপক ওমর ফারুক।

আরও পড়ুন  বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক