ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

শ্রমিক দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 507

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দলটির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক দলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন  ফেব্রুয়ারিতেই সরকার নির্বাচন আয়োজন করবে বলে আশা বিএনপির: মির্জা ফখরুল

নজরুল ইসলাম খান বলেন, “১ মে সরকারি ছুটি থাকায় রাজধানীসহ আশপাশের জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বৃহৎ সমাবেশের আয়োজন করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হবে না।”

তিনি আরও জানান, শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য মহানগর ও জেলা শহরেও স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে একই দিনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশ সফল করতে ইতিমধ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি সব সময় অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, “শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে যে প্রস্তাবনা এসেছে, বিএনপি সেটি সমর্থন করে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ভবিষ্যতেও কাজ করে যাবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং জাতীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সমাবেশ সফল করার লক্ষ্যে এর আগে গুলশান কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

বিএনপি নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক সমাজের দাবি-দাওয়া ও অধিকারের বিষয়ে সমাবেশে গুরুত্বারোপ করা হবে। একই সঙ্গে সরকারের শ্রমনীতি নিয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।

সমাবেশে অংশগ্রহণের জন্য শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আশা করা হচ্ছে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এই কর্মসূচি দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলবে।

নিউজটি শেয়ার করুন

শ্রমিক দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

আপডেট সময় ০৮:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দলটির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক দলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন  টেকনাফে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ