ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জুলাইয়ে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন শাওন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 115

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। তবে তিনি বলেছেন, তার ফেসবুক পোস্টটি নিহতদের পরিবারকে উদ্দেশ্য করে লেখা হয়নি। মঙ্গলবার, ৭ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিও বার্তায় শাওন বলেন, তিনি একটি নির্দিষ্ট শব্দ ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছিলেন, যাতে বোঝানো যায় দীর্ঘদিন ধরে একই ধরনের ভাষা ব্যবহার করলে অন্য পক্ষেরও কেমন অনুভূতি হতে পারে। তার দাবি, জীবনের কোনো সময়ই তিনি অশালীন ভাষা ব্যবহার করেননি। এবারও তিনি বিষয়টি অনুভূতি প্রকাশের উদ্দেশ্যেই করেছেন।

জুলাই আন্দোলনে নিহতদের প্রসঙ্গে শাওন বলেন, অনেক পরিবারের সদস্য এখনো তাদের স্বজনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত নন। তার ভাষ্য, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং তদন্তে কী তথ্য উঠে এসেছে, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন  তীব্র শীত ও তুষারপাতে জাপানে বাড়ছে দুর্ঘটনা, নিহত ৩০

একটি শিশুর মৃত্যুর ঘটনাও ভিডিও বার্তায় উল্লেখ করেন শাওন। সংবাদপত্রে প্রকাশিত ছবি এবং ঘটনার বর্ণনা তুলে ধরে তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে তার কিছু প্রশ্ন রয়েছে এবং এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

ফেসবুকে দেওয়া বিতর্কিত পোস্টের বিষয়ে শাওন বলেন, যারা স্বজন হারিয়েছেন তাদের উদ্দেশে ওই স্ট্যাটাস লেখা হয়নি। বরং তার দাবি, পোস্টটি তাদের উদ্দেশে ছিল, যারা তার ভাষায় জুলাইয়ের ঘটনাপ্রবাহ পরিকল্পিতভাবে পরিচালনা করেছেন। নিহতদের পরিবারের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

শাওন আরও দাবি করেন, ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া কোটা আন্দোলনের প্রতি তিনি সমর্থন জানিয়েছিলেন। তার ভাষ্য, সে সময় আন্দোলনটি ‘কোটা আন্দোলন’ হিসেবেই পরিচিত ছিল এবং তিনি সেই আন্দোলনের পক্ষেই অবস্থান নিয়েছিলেন। পরে পরিস্থিতির পরিবর্তনে তিনি নিজেকে প্রতারিত মনে করেছেন বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আন্দোলনের ধারা পরিবর্তিত হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় বলে তার কাছে মনে হয়েছে। সরকার পরিবর্তনের আন্দোলন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন মৃত্যুর ঘটনায় যাচাই-বাছাই ছাড়া দায় চাপানো এবং গুজব ছড়ানোর বিষয়ে তার আপত্তি ছিল।

উল্লেখ্য, আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেহের আফরোজ শাওন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে জুলাই আন্দোলন নিয়ে দেওয়া মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েন। সর্বশেষ ১ জুলাই ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়।

ওই পোস্টের জেরে শাওন, মডেল পিয়া জান্নাতুল ও সাংবাদিক আনিস আলমগীরসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের মধ্যেই ভিডিও বার্তায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চান শাওন।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন শাওন

আপডেট সময় ০৯:৪৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। তবে তিনি বলেছেন, তার ফেসবুক পোস্টটি নিহতদের পরিবারকে উদ্দেশ্য করে লেখা হয়নি। মঙ্গলবার, ৭ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিও বার্তায় শাওন বলেন, তিনি একটি নির্দিষ্ট শব্দ ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছিলেন, যাতে বোঝানো যায় দীর্ঘদিন ধরে একই ধরনের ভাষা ব্যবহার করলে অন্য পক্ষেরও কেমন অনুভূতি হতে পারে। তার দাবি, জীবনের কোনো সময়ই তিনি অশালীন ভাষা ব্যবহার করেননি। এবারও তিনি বিষয়টি অনুভূতি প্রকাশের উদ্দেশ্যেই করেছেন।

জুলাই আন্দোলনে নিহতদের প্রসঙ্গে শাওন বলেন, অনেক পরিবারের সদস্য এখনো তাদের স্বজনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত নন। তার ভাষ্য, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং তদন্তে কী তথ্য উঠে এসেছে, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন  মোজতবা খামেনির মৃত্যুর খবরে কী বললেন ট্রাম্প