ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর পেপারবিহীন, আধুনিক সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা ইরানের ঢাকার নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আলাদা পে-স্কেলের চিন্তা শিক্ষকদের জন্য: শিক্ষামন্ত্রী মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি সদস্য দেশগুলোকে লক্ষ্য করে হাইব্রিড কর্মকাণ্ডে কঠোর বার্তা ন্যাটোর নতুন চাঞ্চল্য পাকিস্তান দলে, ক্রিকেটারদের ফোন জব্দ ভারতে সরকারি সার্কিট হাউসে নামাজ, সমাজবাদী পার্টির নেতার বিরুদ্ধে এফআইআর

সংসদে প্ল্যাকার্ড হাতে এমপি, মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 79

ছবি সংগৃহীত

মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়ে জাতীয় সংসদে প্ল্যাকার্ড হাতে বক্তব্য দিয়েছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। তিনি বলেন, ঈদুল আজহা পেরিয়ে গেলেও অনেক মাদ্রাসা শিক্ষক এখনো মে মাসের বেতন পাননি, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়ে তিনি বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন  আধুনিকতার চাপে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

সংসদ সদস্য নুরুল আমিন বলেন, সরকারি চাকরিজীবীরা সাধারণত মাসের শুরুতেই বেতন পেয়ে থাকেন। কিন্তু ঈদ পার হয়ে মাসের ১৬ তারিখ চলে এলেও বহু মাদ্রাসা শিক্ষক মে মাসের বেতন পাননি। তার মতে, সময়মতো বেতন পরিশোধ করা হলে উৎসবের সময়ে শিক্ষকরা পরিবার নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারতেন।

বক্তব্যে তিনি একটি মাদ্রাসা শিক্ষকের দুর্ভোগের কথাও তুলে ধরেন। সংসদে তিনি বলেন, অধিবেশনে যোগ দিতে আসার পথে এক শিক্ষক তাকে ফোন করে নিজের অসহায় পরিস্থিতির কথা জানিয়েছেন। ওই শিক্ষক টাকার অভাবে তার অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারছেন না বলে দাবি করেন।

এ সময় আবেগঘন বক্তব্যে সংসদ সদস্য বলেন, বিষয়টি শুধু আর্থিক নয়, মানবিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট শিক্ষকের মতো অন্য অনেক শিক্ষকও নানা সংকটে দিন কাটাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

মাওলানা নুরুল আমিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন দ্রুত ছাড় দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি অবহেলিত শিক্ষকদের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

বক্তব্যের এক পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত ইবতেদায়ি মাদ্রাসাগুলো দ্রুত সরকারি করার আহ্বানও জানান তিনি। তার মতে, এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

সংসদে প্ল্যাকার্ড হাতে এমপি, মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন

আপডেট সময় ০৭:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬