ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

নেতিবাচক সংসদীয় সংস্কৃতি বদলাতে চায় বিএনপি: সালাহউদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 143

ছবি: সংগৃহীত

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ইতিবাচক সংসদীয় চর্চা প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  নতুন দল গঠনে স্বাগত বিএনপির, তবে রাষ্ট্রীয় হস্তক্ষেপে সতর্কবার্তা: তারেক রহমান  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি, সংসদীয় রীতি ও প্রথা নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে সংসদের অধিবেশন দেখে দেশের মানুষ আশ্বস্ত হবে বলে তারা আশা করছেন। অতীতে সংসদে যে নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা জনগণের মন থেকে মুছে দিতে চায় বিএনপি।

নতুন সংসদ সদস্যদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন এবং ভালোভাবে শিখবেন। তাদের মধ্যে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে তারা ইতিবাচক সংসদীয় আচরণ শিখতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, জনপ্রত্যাশা পূরণে সক্ষম করে তুলতেই নতুন সংসদ সদস্যদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

প্রথমবার নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে। কর্মশালার শেষ দিনের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা অংশ নিয়ে সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরছেন।

নিউজটি শেয়ার করুন

নেতিবাচক সংসদীয় সংস্কৃতি বদলাতে চায় বিএনপি: সালাহউদ্দিন

আপডেট সময় ০৮:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ইতিবাচক সংসদীয় চর্চা প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী