ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

অজ্ঞাত নম্বর থেকে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3083

ছবি: সংগৃহীত

এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলির প্রার্থী জনাব আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আখতার হোসেন পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) অজ্ঞাত নম্বর থেকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে আখতার জানিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে ভিডিওবার্তায় আখতার হোসেন জানান, ভয় দেখিয়ে জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না।

আরও পড়ুন  নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

ভিডিও বার্তায় এনসিপির সদস্য সচিব আখতার বলেন, ‘সারা দেশেরে ন্যায় আমার আসনেও শাপলা কলির যারা নেতাকর্মী আছেন, তাদের নানা সময়ে হুমকি ধামকি দেওয়া হয়েছে। প্রকাশ্যেও হুমকি দেওয়া হয়েছে, গোপনেও দেওয়া হয়েছে। আজ বিকালবেলা হঠাৎই আমার ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন। আমার পরিবারকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ইলেকশন হওয়ার পর দেখে নেবে–এভাবে নানা ধরনের ভয়ংকর হুমকি প্রদান করতে শুরু করে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনাগুলো এর আগে ঘটলেও, এখন এই নির্বাচনের সময়ে প্রাণনাশের হুমকির মতো ঘটনা সত্যিই আমাদের ভাবিয়ে তোলে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবগুলো অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি। অবৈধ অস্ত্রের ছড়াছড়ি একটা জনজোয়ার তৈরি হয়েছে। সেটিকে ঠেকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে।’

এই ভিডিও বার্তায় সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক ভূমিকা প্রত্যাশা করেন আখতার। তিনি বলেন, ‘এমতাবস্থায় একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক ভূমিকা প্রত্যাশা করি। একইসাথে এই কথাটা আমি বলতে চাই–বাংলাদেশে দীর্ঘসময় ধরে যে ফ্যাসিবাদ বসে ছিল, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনো পিছপা হইনি। হুমকি ধামকি, ভয়, জুলুম, জেল, রিমান্ড, নির্যাতন–নানা কিছু আমরা মোকাবিলা করে নতুন বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হয়েছি। আমারদেরকে ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের যে জয়যাত্রা, সেটিকে থামিয়ে রাখা যাবে না।’

নিউজটি শেয়ার করুন

অজ্ঞাত নম্বর থেকে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি

আপডেট সময় ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলির প্রার্থী জনাব আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আখতার হোসেন পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) অজ্ঞাত নম্বর থেকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে আখতার জানিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে ভিডিওবার্তায় আখতার হোসেন জানান, ভয় দেখিয়ে জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না।

আরও পড়ুন  নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে: রিজভী