ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
খেলাফত মজলিসে নতুন আমির নির্বাচন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন মাওলানা মামুনুল হক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 332

ছবি সংগৃহীত

মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন আমির নির্বাচিত হয়েছেন। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা জালালুদ্দীন আহমদ। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়।

দলের দায়িত্বশীল সূত্র জানায়, মজলিসে শূরার প্রায় ২০০ সদস্য অধিবেশনে অংশ নেন। অধিবেশনে আমির ও মহাসচিব নির্বাচনের পাশাপাশি অভিভাবক পরিষদ পুনর্গঠন করা হয়। বিদায়ী আমির মাওলানা ইসমাঈল নূরপুরীকে অভিভাবক পরিষদের চেয়ারম্যান করা হয়েছে।

আরও পড়ুন  ঐকমত্য কমিশনের ১৫ প্রস্তাবেই দ্বিমত জানাল খেলাফত মজলিস

মাওলানা মামুনুল হক এর আগে দলের মহাসচিব ছিলেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চম আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

শায়খুল হাদিস পরিষদ এক বিবৃতিতে নবনির্বাচিত আমিরকে অভিনন্দন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মাওলানা মামুনুল হকের নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরও গতিশীল হবে এবং তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

খেলাফত মজলিসে নতুন আমির নির্বাচন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন মাওলানা মামুনুল হক

আপডেট সময় ১১:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫